
গত ১৬ জুন ভারতের পাশাপাশি নেপালেও মুক্তি পেয়েছিল পরিচালক ওম রাউতের সিনেমা ‘আদিপুরুষ’। কিন্তু ভারতীয় সিনেমা প্রদর্শনে আপত্তি প্রতিবেশী রাষ্ট্রটির রাজধানী শহর কাঠমান্ডুর মেয়রের; গত সোমবার তিনি ‘আদিপুরুষ’সহ সব সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেন।
তাঁর নিষেধাজ্ঞা গতকাল বৃহস্পতিবার বাতিল করেন হাইকোর্ট। আদালত বলেছেন, দেশের সেনসর বোর্ড সবুজ সংকেত দেওয়ার পর প্রশাসন সিনেমার প্রদর্শন বন্ধ করতে পারে না। এই নির্দেশনাও মানতে পারেননি কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। নেপাল সরকার ও হাইকোর্টকে ‘ভারতের ক্রীতদাস’ আখ্যা দিয়েছেন তিনি।
আদালত অবমাননার দায় নিতে হলেও কোনোভাবেই ‘আদিপুরুষ’ প্রদর্শন করতে দেবেন না বলে প্রতিজ্ঞা করে তিনি বলেছেন, কারণ এটা ‘নেপালের সার্বভৌমত্ব ও স্বাধীনতার’ সঙ্গে জড়িত।
ফেসবুক পোস্টে শাহ লিখেছেন, ‘সিনেমাটির গল্পকার লিখেছেন, নেপাল নাকি ভারতের অন্তর্ভুক্ত, এটা থেকেই ভারতের অসাধু উদ্দেশ্য প্রমাণিত। তার পরেও ছবি প্রদর্শনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অর্থ হলো এটা মেনে নেওয়া যে নেপাল ভারতের অন্তর্গত। আসলে আদালত আর সরকার, দুটোই ভারতের ক্রীতদাস।’
‘আদিপুরুষ’ সিনেমার একটি সংলাপ নিয়ে ঘটনার সূত্রপাত। সেখানে জানকিকে (সীতা) ‘ভারতের মেয়ে’ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু রামায়ণ অনুসারে সীতার জন্মস্থান নেপালের জনকপুর। তাই বিষয়টি নিয়ে নেপালে শুরু হয় বিতর্ক। সীতার জন্মস্থান নিয়ে বিতর্কিত সংলাপ থাকায় ‘আদিপুরুষ’ প্রদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়।
তবে বিতর্কের মুখে নির্মাতারা নেপাল সরকারের কাছে চিঠি লিখে ছবির প্রদর্শন বন্ধ না করার অনুরোধ জানান। তাঁরা ক্ষমা চেয়ে ওই সংলাপ পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন।
নেপাল মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ভাস্কর ধুনগানা জানান, আবেদনকারীরা আদালতের লিখিত নির্দেশের অপেক্ষায় রয়েছেন।
‘আদিপুরুষ’-এর রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, লক্ষ্মণের ভূমিকায় দেখা গেছে সানি সিংকে এবং সীতার ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। আর রাবণ হিসেবে অভিনয় করেছেন সাইফ আলি খান।
প্রায় ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’। যদিও সমালোচনা আর বিতর্কের মুখে পড়ে কমছে সিনেমাটির আয়। দর্শক টানতে শেষমেশ গতকাল টিকিটে ছাড় ঘোষণা করেছেন নির্মাতারা, তাতেও হলমুখী হচ্ছে না দর্শক।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে