আরও একদফা পিছিয়েছে নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তি। মুক্তি স্থির হয়েছে আগামী ২৭ জুন। ছবি মুক্তির নতুন দিন জানিয়ে একটি পোস্টার রিলিজ করেছেন নির্মাতারা। তার পর থেকেই হলিউডের ছবি ‘ডিউন’-এর সঙ্গে ‘কল্কি’র মিল নিয়ে চর্চা শুরু হয়েছে।
ওই পোস্টারে দীপিকা পাড়ুকোনের লুকের সঙ্গে ‘ডিউন’-এ জেন্ডেয়া অভিনীত চরিত্রের বেশ সাদৃশ্য দেখা গেছে। প্রভাসের চরিত্ররূপের সঙ্গে টিমোথি শ্যালামের লুকেরও যথেষ্ট মিল পেয়েছেন নেটিজেনরা।
কল্কি পুরাণের ওপর ভিত্তি করে সাই-ফাই ছবি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তাঁর সিনেমার সঙ্গে যে ‘ডিউন’-এর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে তা জানেন পরিচালক। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।
নাগ অশ্বিনের কথায়, ‘হলিউডের বিভিন্ন ছবির সঙ্গে ‘‘কল্কি’’র মিল নিয়ে কথা হচ্ছে। ‘‘ডিউন’’-এ মরুভূমি, বালি ছিল, আমার এখানেও আছে। তাই এটাও হলিউডের সিনেমাটির মতো হয়ে গেল? আসলে আমরা এই ছবির প্রোডাকশন আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছি। দর্শক যাতে দুর্দান্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন।’
উল্লেখ্য, ‘মহাভারত’-এর শেষ থেকে সিনেমাটির গল্প শুরু, যা সমাপ্ত হবে ২৮৯৮ এডি-তে। ‘কল্কি’তে দীপিকা ও প্রভাস ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। অমিতাভ বচ্চনের লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। আগামী ২৭ জুন ‘কল্কি’ বড় পর্দায় মুক্তি পাবে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৫ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে