
দক্ষিণি সিনেমা মূলত পুরুষপ্রধান হলেও তামিল, তেলুগু ও মালয়ালম ইন্ডাস্ট্রিতে নয়নতারা হয়ে উঠেছেন একাই এক শ। দক্ষিণি ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন তিনি। এই লেডি সুপারস্টারের উত্থানের গল্প বলবে নেটফ্লিক্স। নয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে এ ওটিটি জায়ান্ট। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
নেটফ্লিক্স জানিয়েছে, এই ডকুফিল্ম এমন কিছু বিষয় সামনে নিয়ে আসবে, যা এতদিন ছিল একেবারেই অজানা। অভিনেত্রী দীর্ঘ সময় ধরে তাঁর ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন। তরুণ অভিনয়শিল্পীদের অনুপ্রেরণা দিতে সেগুলো প্রকাশ করেছেন এ তথ্যচিত্রে। পরিচালনা করেছেন গৌতম বাসুদেব মেনন।
একজন মেয়ে, বোন, জীবনসঙ্গী, মা, বন্ধু এবং ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রী হিসেবে নয়নতারার জীবনটা কেমন, সেটাই দেখানো হয়েছে নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল-এ। লেডি সুপারস্টারের মুখে তাঁর জীবনের গল্প শুনতে অপেক্ষায় তাঁর অনুরাগীরাও।
নয়নতারা-ভিগনেশের বিয়ের কিছু অদেখা দৃশ্য দেখা যাবে নেটফ্লিক্সের তথ্যচিত্রে। থাকবে তাঁদের রাজকীয় বিয়ের আসরের কিছু ঝলক। কীভাবে চলচ্চিত্র জগতের এই দুটি মানুষ কাছাকাছি এলেন, কীভাবে তাঁরা সব সঙ্কটে একে অপরের পাশে থাকলেন, কীভাবে সেই সম্পর্ক বিয়ের পিঁড়িতে গড়াল—সবটাই গল্পের মতো দেখতে পাবেন দর্শকরা।

কোথা থেকে নয়নতারার জীবনের এই রূপকথার শুরু, কেমন তাঁর যাত্রাপথ—বলতে গিয়ে নিজেই যেন খেই হারিয়ে ফেলেছেন অভিনেত্রী। নয়নতারাই একমাত্র সৌভাগ্যবান অভিনেত্রী যিনি রজনীকান্ত, অজিত, বিজয়, শাহরুখ খান, চিরঞ্জীবী, বিজয় সেতুপতি, মোহনলাল, মামুট্টি—সবার সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন।

নিজের জীবনের জার্নি নিয়ে নয়নতারা বলেন, ‘অভিনয়জীবন যখন শুরু করেছিলাম, তখন কোনো ধারণাই ছিল না, আমি কোথায় গিয়ে পৌঁছাব। সিনেমায় এত সাফল্য পাব, এমন প্রত্যাশা ছিল না। আমি খুব সাধারণ একজন নারী, যে সব কাজেই নিজের ১০০ শতাংশ দেয়। কাজের প্রতি একনিষ্ঠ থাকাই আমার একমাত্র সম্পদ।’

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৫ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে