বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের পর্দা শেয়ারের অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। সাউথ ইন্ডিয়ান পরিচালক অ্যাটলির ‘জওয়ান’-এ একটি ক্যামিও চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লুকে। কিন্তু সে প্রস্তাবে রাজি হননি অভিনেতা। ব্যস্ততার কারণে সে প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা।
ভারতীয় সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে, ‘আল্লু অর্জুনের কাঁধে এখন অনেক কাজের বোঝা। তাঁর ব্যস্ততম শিডিউলের কারণেই তিনি ইচ্ছা থাকলেও শাহরুখের ছবির জন্য হ্যাঁ বলতে পারেননি। বর্তমানে তিনি ‘পুষ্পা ২’ সিনেমার কাজে ভীষণ ব্যস্ত। এখন তাঁর ধ্যান জ্ঞান বলতে এই ছবিটিই।’
তবে আল্লু অর্জুন না থাকলেও কিং খানের ‘জওয়ান’-এ থাকছেন অন্য দুজন জনপ্রিয় দক্ষিণী তারকা। বিজয় সেতুপতি এবং নয়নতারাকে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে এই সিনেমায়। বিজয় সেতুপতিকে দেখা যাবে খল চরিত্রে আর নয়নতারা অভিনয় করেছেন শাহরুখের নায়িকা হিসেবে।
২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এটির। শুটিংয়ের বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভারতেরই পুনে, মুম্বাই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে সম্পন্ন হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাঁকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৫ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে