
সিনেমাপাগল দেশ ভারতে তারকাদের জন্মদিন পালন প্রায় উৎসবের আকার নেয়। বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে যেমন মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী, তেমনি দক্ষিণের তারকাদের জন্মদিনেও উদ্যাপনে কোনো খামতি রাখেন না সেখানের অনুরাগীরা।
গতকাল ২৩ জুলাই ছিল তামিল তারকা সুরিয়ার জন্মদিন। সাড়ম্বরে পালন করার পরিকল্পনা ছিল তাঁর অনুরাগীদের। সেখানেই ঘটল বিপত্তি, অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হলো তারকার দুই ভক্তের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে ঘটনাটি ঘটেছে। সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাঁদের। সেই উপলক্ষেই অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ শিক্ষার্থী। সেই সময়েই বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তাঁদের। মৃত দুই শিক্ষার্থীর নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই।
পুলিশ জানিয়েছে, ব্যানারের একটি রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কলেজ শিক্ষার্থীর। দুই যুবকই সেখানের নরাসরাওপেটের কলেজের শিক্ষার্থী।
মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যা অভিযোগ এনেছেন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর দাবি, কলেজে হাজার হাজার টাকা বেতন নেওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। তাঁর আরও অভিযোগ, কলেজের ছাত্রাবাসের দিকেও খেয়াল রাখে না কলেজ কর্তৃপক্ষ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, সুরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকম শোকবার্তা প্রকাশ্যে আসেনি।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে