
ভারতের দক্ষিণি তামিল চলচ্চিত্রে থালাপতি বিজয় ব্যাপক জনপ্রিয় নাম। এবার সম্ভবত সেই জনপ্রিয়তা কাজে লাগিয়েই রাজনীতির ময়দানের লড়াইয়ে নামার সাহস করেছেন তিনি। এরই মধ্যে নিজের একটি রাজনৈতিক দলের নামও ঘোষণা করেছেন। তামিল ভাষায় তাঁর দলের নাম তামিঝাগা ভেট্রি কাজাগাম বা তামিলনাড়ু বিজয় পার্টি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, থালাপতি বিজয় নিজেকে তামিলনাড়ু বিজয় পার্টির প্রধান হিসেবেও ঘোষণা দিয়েছেন। কেবল তা-ই নয়, দল হিসেবে নিজেদের স্বকীয়তা বজায় রাখার ঘোষণাও দিয়েছেন তিনি।
বিজয় জানিয়েছেন, তাঁর দল আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, কিন্তু কাউকে সমর্থনও দেবে না। কিছুদিন আগে তাঁর দলের সাধারণ কাউন্সিল ও নির্বাহী কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন থালাপতি।
বিজয় বলেছেন, ‘আমার যেসব সিনেমার কাজ এখনো শেষ হয়নি, সেগুলো আমি অবশ্যই শেষ করব। তবে তা আমার দলীয় কার্যক্রমকে কোনোভাবেই প্রভাবিত করবে না। আমি নিজেকে পুরোপুরি রাজনীতি ও জনসেবায় নিয়োজিত করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি আজ যা, তা আমার প্রতি তামিলনাড়ুর জনগণের ভালোবাসার নিদর্শন।’
তামিলনাড়ুর রাজনীতিতে এর আগেও বেশ কয়েকজন অভিনেতা এসেছেন। তাঁদের মধ্যে এমজি রামচন্দ্রন ও জে জয়ললিতা অন্যতম। এবার এলেন থালাপতি বিজয়। তাঁর এই ঘোষণা রাজ্যটিতে তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
তালিম চলচ্চিত্রে থালাপতি বিজয়কে রজনীকান্তের পরেই বিবেচনা করা হয়। এই অভিনেতা এখন পর্যন্ত ৬৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় চালিয়ে যাওয়ার পাশাপাশি কয়েক দশক ধরে তিনি রাজনীতিতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে এসেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় বিনা মূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি, সন্ধ্যাকালীন টিউশন, আইনি সহায়তাসহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপে তিনি তাঁর ফ্যান ক্লাবগুলোকে ব্যাপক সহায়তা দিয়েছেন।
সম্প্রতি থালাপতি তিন রাজ্যের পাবলিক পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করা শিক্ষার্থীদের সম্মান জানাতে তাঁর নিজের আসনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তিনি শিক্ষার্থীদের বলেছিলেন, তিনি আম্বেদকর, পেরিয়ার, কামরাজের মতো নেতাদের সম্পর্কে জানতে চান।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৯ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৯ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২০ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে