একের পর এক রেকর্ড ভেঙে চলেছে কেজিএফ: চ্যাপ্টার টু’। এরই ধারাবাহিকতায় চতুর্থ সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ব্লকবাস্টার সিনেমাটি। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এটিই প্রথম সিনেমা যেটি মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, ‘দঙ্গল’, ‘বাহুবলী টু’ ও ‘আরআরআর’-এর পর চতুর্থ ভারতীয় সিনেমা হিসেবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ১ হাজার কোটি রুপির বেশি আয় করল।
এদিকে হিন্দি ভার্সনেও রেকর্ড গড়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। হিন্দি বেল্টে ৩৫০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে ছবিটি। ফলে অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।
১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ।
বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে