ব্যক্তিজীবন নিয়ে একটু বেশিই সতর্ক রাশমিকা মান্দানা। মিডিয়ার সামনে সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী কাজ নিয়ে যতটা অকপট, ব্যক্তিগত বিষয়ে ততটাই রাখঢাক করেন। বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। অনেক বছর ধরে তাঁরা প্রেম করলেও কখনো সেটা স্বীকার করেননি রাশমিকা কিংবা বিজয় কেউই।
গত অক্টোবরে বিজয়-রাশমিকার বাগদানের খবরও এসেছিল মিডিয়ায়। বিজয়ের হায়দরাবাদের বাসায় পারিবারিক গোপন অনুষ্ঠানে বাগদান হয় তাঁদের। কয়েক দিন পর বিজয় ও রাশমিকা যখন প্রকাশ্যে আসেন, দুজনের হাতেই শোভা পাচ্ছিল বিশেষ রিং। কিন্তু তখনো বাগদানের বিষয়টি কিছুতেই স্বীকার করেননি। পাপারাজ্জিরা এ বিষয়ে রাশমিকাকে বারবার প্রশ্ন করলেও হাসিমুখে এড়িয়ে গেছেন অভিনেত্রী। দিয়েছেন রহস্যজনক উত্তর।
এবার বিয়ের বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন বিজয়-রাশমিকা। তবে গতকাল তাঁদের বিয়ের তারিখ ফাঁস করে দিয়েছে ফিল্মফেয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্রাসাদে তাঁদের চার হাত এক হবে। বর্তমানে ‘রানাবালি’ নামের একটি তেলুগু সিনেমার শুটিং করছেন বিজয়-রাশমিকা। বিয়ের জন্য এ মাসের দ্বিতীয় সপ্তাহে শুটিং থেকে কিছুদিনের বিরতি নেবেন তাঁরা।
বর্তমানে সিনেমার শুটিং এবং বিয়ের প্রস্তুতি দুটোই চলছে একসঙ্গে। উদয়পুরের যে প্রাসাদে তাঁদের বিয়ের আয়োজন বসবে, সেখানেও সাজসজ্জা চলছে। এরই মধ্যে জায়গাটি কয়েকবার দেখে এসেছেন বিজয়-রাশমিকা। ফিল্মফেয়ার জানিয়েছে, বাগদানের মতো বিয়ের অনুষ্ঠানও হবে কঠোর গোপনীয়তার সঙ্গে। অতিথির তালিকাও নির্দিষ্ট। দুজনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। উদয়পুরে বিয়ের অনুষ্ঠানের পর চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকজনের জন্য হায়দরাবাদে বড় আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বিজয়-রাশমিকা।
বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন প্রথম চাউর হয় ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর। এরপর ‘ডিয়ার কমরেড’ নামে আরও একটি সিনেমা করেছেন একসঙ্গে, যেটি মুক্তি পায় ২০১৯ সালে। এ জুটির তৃতীয় সিনেমা রানাবালি মুক্তি পাবে এ বছরের ১১ সেপ্টেম্বর।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে