তেলেগু চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলে পুষ্পা। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল সিনেমাটি। ‘পুষ্পা’র প্রথম পর্ব তুমুল হিটের পর আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।
কিন্তু জানেন কি আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানাকে নির্বাচনের আগে অন্য দুই তারকার সঙ্গে যোগাযোগ করেছিলেন নির্মাতা, কিন্তু দুজনেই তা প্রত্যাখ্যান করেছিলেন। বিনোদন বিষয়ক ভারতের সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক কারা ফিরিয়েছেন পুষ্পা সিনেমার প্রস্তাব।
পুষ্প রাজ চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন আল্লু অর্জুন। কিন্তু চরিত্রটির জন্য প্রথম পছন্দ তিনি ছিলেন না। চরিত্রটির জন্য জনপ্রিয় তেলেগু অভিনেতা মহেশ বাবুকে প্রথম প্রস্তাব দেন নির্মাতা সুকুমার। কিন্তু চিত্রনাট্য পড়ে প্রস্তাব ফেরান মহেশ বাবু। এমন নেতিবাচক চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি অভিনেতা।
সিনেমাটিতে পুষ্প রাজের প্রেমিকা শ্রীবল্লী চরিত্রে নজর কাড়েন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কিন্তু তাঁর আগে চরিত্রটির প্রস্তাব যায় সামান্থা রুথ প্রভুর কাছে। অভিনেত্রী চরিত্রটির প্রস্তাব ফিরিয়ে দেন, আর চরিত্রটিতে বাজিমাত করেন রাশমিকা। কিন্তু সিনেমাটির জনপ্রিয় আইটেম গান ‘ও আন্তাভা’র তালে নাচেন তিনি।
‘ও আন্তাভা’র গানের জন্য প্রথম প্রস্তাব পান বলিউড অভিনেত্রী দিশা পাটানি। কিন্তু এক অজানা কারণে দুই পক্ষ থেকেই আর আলোচনা এগোয়নি। এ ছাড়া এ চরিত্রের প্রস্তাব নোরা ফাতেহির কাছে যাওয়ার কথাও শোনা গেছে।
সিনেমাটিতে আইপিএস এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা ফাহাদ ফাসিল। তবে তাঁর আগে এ চরিত্রের প্রস্তাব পান দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। তবে চরিত্রের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে বিজয় প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১০ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১২ ঘণ্টা আগে