সুদীপ্ত সেন পরিচালিত বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক যেন চলছেই। সম্প্রতি সিনেমাটি নিয়ে মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সিনেমাটিতে ধর্ম এবং মতবাদ নিয়ে যে আঙ্গিক দেখানো হয়েছে সেটার বিরোধিতা করেছেন তিনি।
কমল হাসান সিনেমাটির বিষয়ে বলেন, ‘এটা একটা প্রোপাগান্ডা ছবি। আমি এটার বিরোধিতা করছি। ছবির শেষে সত্য ঘটনা অবলম্বনে জুড়ে দিলেই হয় না। সেটাকে আদতেই সত্য হতে হয়।’ আবুধাবিতে অনুষ্ঠিত এবারের আইফা অ্যাওয়ার্ডে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।
কমল হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এসবে নিজের প্রতিক্রিয়া জানাই না। আগে আমি বোঝানোর চেষ্টা করতাম। এখন আর সে চেষ্টা করি না। আমি জানি, যাঁরা সিনেমাটিকে প্রোপাগান্ডা বলছেন তাঁরাই সেটি দেখার পর বলবেন বাহ ভারি সুন্দর। আসলে যাঁরা সিনেমাটি দেখেননি তাঁরাই এটার সমালোচনা করছেন। এই কারণেই পশ্চিমবঙ্গ এবং তামিল নাড়ুতে সিনেমাটি মুক্তি পেল না। তাঁরা সিনেমাটি দেখেননি, তাই ভাবছেন প্রোপাগান্ডা।’
ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়—‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’।
এরপর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শন। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।
গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। সিনেমাটির আয় ইতিমধ্যে ২০০ কোটি রুপি পেরিয়েছে।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
৫ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
৫ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
৫ ঘণ্টা আগে