মধ্যবিত্ত পরিবারের পাঁচটি মেয়ের গল্প নিয়ে ২০১৯ সালের শুরুতে দীপ্ত টিভিতে প্রথম প্রচার হয়েছিল ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। তাঁদের গল্প এতদিনে পৌঁছে গেছে ৮০০ পর্বে। আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে ‘মান অভিমান’ সিরিয়ালের ৮০০তম পর্ব।
বিশেষ এই পর্বে দেখা যাবে, কেয়ার বিয়ে উপলক্ষ্যে সরকার বাড়িতে বেশ উৎসবমুখর পরিবেশ। এর মাঝে একটা ফোন কলে সবার চোখমুখ অন্ধকার হয়ে যায়। ফোনে হুমকি দেওয়া হয়েছে, সরকার পরিবারের আপন কেউ এই বাড়ির সবচেয়ে বড় ক্ষতিটা করবে। ভয় আর আতঙ্কে জামাল অসুস্থ হয়ে পড়ে। সবাই খুঁজে বেড়ায় সেই আপন মানুষটা আসলে কে?
অন্যদিকে রানু কখনও মা হতে পারবে না, সেটা প্রমাণ করতে ফারিয়া রানুর প্রেগনেন্সি রিপোর্ট জাল করার চেষ্টা করে। ফারিয়ার উদ্দেশ্য হচ্ছে রাহাতের সংসার থেকে রানুকে বের করে দিয়ে সে নিজে রাহাতের স্ত্রী হবে।
বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় বোনা হচ্ছে সিরিয়ালটির গল্প। চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান, সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। পরিচালনা করছেন আশিস রায়।
‘মান অভিমান’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নোমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হক, শাহ আল দুলাল, আইরিন তানি, মুনমুন আহম্মেদ,জেবুন্নেছা সোবহান, রীনা রহমান, তানজি রিয়া প্রমুখ।

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
৫ ঘণ্টা আগে
রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
৭ ঘণ্টা আগে
মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক তরুণী। রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
১৪ ঘণ্টা আগে