ঢাকা: স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ কলকাতার ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। অপর দিকে ‘অনুপমা’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করছেন এক বাঙালি, রূপালী গাঙ্গুলী। সারাভাই ভার্সেস সারাভাই, কাব্যাঞ্জলি, সঞ্জীবিনী, পরওয়ারিশের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রূপালী।
শ্রীময়ীর রিমেক অবশ্য এই প্রথম নয়, এর আগে কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম, মারাঠি ভাষায়ও এই ধারাবাহিকের রিমেক তৈরি হয়েছে। গত ১৬ মার্চ থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘অনুপমা’। এক গুজরাটি পরিবারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে অনুপমার গল্প।
রূপালীর বাবা অনিল গাঙ্গুলী ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। জয়া বচ্চন অভিনীত ফিল্ম ‘কোরা কাগজ’-এর চিত্রনাট্য তাঁর লেখা।
১৯৮৫ সালে মাত্র সাত বছর বয়সে অনিল কাপুর অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’-এর মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল রূপালীর। ‘সাহেব’–এর চিত্রনাট্যও অনিল গাঙ্গুলীর লেখা। এরপর ‘বলিদান’ নামে আরও একটি হিন্দি ফিল্মে শিশুশিল্পী হিসেবে কাজ করেন রূপালী।
রূপালী পরিচিতি সিরিয়ালজগতে জনপ্রিয় হয়ে ওঠেন স্টার ওয়ানের ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ‘মণীষা’র চরিত্রে অভিনয় করে।
২০০৬ সালে ‘বিগ বস’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করলেও জিততে পারেননি রূপালী। কিন্তু ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মায়ের মতো খেয়াল রাখা রূপালীকে জনপ্রিয় করে তুলেছিল।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রূপালী। ২০০০ সালে মুম্বাইয়ে নিজের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি তৈরি করেছেন তিনি।
২০১৩ সালে রূপালী বিয়ে করেন অশ্বিন কে বর্মাকে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম রুদ্রাংশ।

ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী—দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং।
১৩ ঘণ্টা আগে
চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা গানটি ছড়িয়ে পরেছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
১৬ ঘণ্টা আগে