যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পর বর্তমানে সবচেয়ে বেশি টেলিভিশন সিরিজ রপ্তানি করে তুরস্ক। বৈশ্বিক দর্শক চাহিদা পরিমাপক প্রতিষ্ঠান প্যারোট অ্যানালিটিক্সের তথ্য উদ্ধৃত করে যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টে বলা হয়, ২০২০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে তুর্কি টিভি সিরিজের চাহিদা ১৮৪ শতাংশ বেড়েছে। কোরিয়ার টিভি সিরিজের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির হার ৭৩ শতাংশ।
‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’ টিভি সিরিজ বৈশ্বিকভাবে প্রচারের মাধ্যমে তুর্কি টিভি সিরিজ জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। বাংলাদেশেও এই সিরিজটির বাংলা ডাবিং ‘সুলতান সুলেমান’ নামে ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার শুরু হয়। দ্য ইকোনমিস্ট বলছে, এখন নতুন আলোচিত সিরিজটি হচ্ছে জনপ্রিয় তুর্কি অভিনেতা চ্যাগাতে উলুসয়ের অভিনীত ‘গাদ্দার’।
তুর্কি টিভি সিরিজ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউরোপ ও লাতিন আমেরিকাতেও জনপ্রিয়। গত বছর তুরস্কের টিভি সিরিজের বৃহত্তম আমদানিকারক দেশ ছিল স্পেন, সৌদি আরব এবং মিসর।
বিদেশে তুর্কি টিভি সিরিজ এত জনপ্রিয় কেন, তাও খতিয়ে দেখেছে ম্যাগাজিনটি। ইকোনমিস্টের মতে, প্রথম কারণটি হলো—এ টিভি সিরিজগুলো দৃশ্যায়ন খুব আকর্ষণীয়। সাধারণত দৃশ্য, অভিজাত পোশাক এবং সুদর্শন অভিনেতা–অভিনেত্রীর কারণে টিভি সিরিজগুলো দর্শকদের আকৃষ্ট করে। আরব দর্শকেরা তুর্কি টিভি সিরিজ পছন্দ করার একটি কারণ হলো, এখানে মুসলিমদের নায়ক হিসেবে দেখানো হয়; হলিউডের মতো ‘সন্ত্রাসী’ বা ‘ট্যাক্সি চালক’ হিসেবে নয়।
দ্য ইকোনমিস্টের মতে, তুরস্কের টিভি সিরিজ পছন্দ করার আরও একটি কারণ হলো, সেন্সরশিপ। তুর্কি সিরিজগুলোতে মদ্যপানের দৃশ্য ঝাপসা করে দেওয়া হয় এবং যৌনতার দৃশ্য বাদ দেওয়া হয়। ম্যাগাজিনে বলা হয়, সেন্সরশিপের কারণে তুর্কি পরিচালকেরা সৃজনশীল হতে বাধ্য হোন। ম্যাগাজিনটিতে তুর্কি টিভি সিরিজ ‘এরকেঞ্চি কুস’–এর উদাহরণ দিয়ে বলা হয়, এ সিরিজটিতে আকুল চাহনি ও দীর্ঘ স্পর্শ দিয়ে যৌনদৃশ্যকে প্রতিস্থাপিত করা হয়েছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে, দ্য নিউইয়র্ক টাইমসের বেস্টসেলিং উপন্যাস ‘ইয়োরস ট্রুলি’–এর লেখক অ্যাবি জিমেনেজ টিভি সিরিজ ‘সেন জাল কাপিমি’ অবলম্বনে তাঁর গল্পটি তৈরি করেছেন। তিনি বলেছেন, পশ্চিমা টেলিভিশন সিরিজগুলোর রগরগে যৌনতা এবং বাড়াবাড়ি নৃশংসতার দৃশ্য থেকে বিরতি নিতে পেরে অনেক দর্শকই খুশি বলে মনে হচ্ছে!
স্প্যানিশ দর্শকেরা আরও বেশি বেশি তুর্কি টিভি সিরিজ নির্মাণের পক্ষে। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকান টিভি সিরিজগুলো গল্প ও দৃশ্যায়ন ‘সস্তা’। তাই তুর্কি টিভি সিরিজের দুর্দান্ত দৃশ্যগুলো মনোযোগ আকর্ষণ করতে পারে।
যদিও টিভি সিরিজগুলো তুরস্কে সপ্তাহে একবার এক পর্ব করে প্রচারিত হয়, কিন্তু এগুলো যখন বিদেশে বিক্রি করা হয় তখন পর্বে বিভক্ত করে প্রতিদিন সম্প্রচারিত করা হয়। ইকোনমিস্ট বলছে, টেলিভিশন পরিবেশক ইজ্জেত পিন্টো বলেন, কোরিয়ার নাটকগুলোও ভালো কিন্তু এগুলো মাত্র ১৩ ঘণ্টা দীর্ঘ হয়। তুর্কি টিভি সিরিজগুলো প্রায় ২০০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হয়।
প্যারোট অ্যানালিটিক্সের মতে, ২০২০ সালের মে মাসে করোনা মহামারির সময় দিরিলিস এরতুগ্রুল বিশ্বব্যাপী চাহিদায় চতুর্থ শীর্ষ সিরিজ ছিল। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ‘ইসলামি মূল্যবোধের প্রতিফলনের’ জন্য এই সিরিজের প্রশংসা করেছিলেন এবং লাহোরে এরতুগ্রুলের একটি মূর্তিও স্থাপন করা হয়েছিল। সিরিজের প্রথম পর্বের উর্দু সংস্করণটি ইউটিউবে ১৫ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছিল।

বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)-এর জনপ্রিয় চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ (র্যাঞ্চো) লাদাখের বিখ্যাত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি—দীর্ঘদিন ধরে চলে আসা এই বহুল প্রচলিত ধারণাটিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন অভিনেতা আমির খান।
১০ ঘণ্টা আগে
গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বার্ষিক সভা। চলমান পরিস্থিতি ও শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে সভায় শঙ্কা প্রকাশ করেছেন অভিনয়শিল্পীরা। তাঁদের দাবি, দেশে টিভি চ্যানেল বাড়লেও কমেছে শিল্পের গুরুত্ব।
১৬ ঘণ্টা আগে
১৮ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। তবে দেশের বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয় সেই অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ২৪ জুলাই বসবে বিশেষ এই আসর।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে