ফেলুদা-ব্যোমকেশদের তালিকায় আসছেন নতুন গোয়েন্দা। নাম সুব্রত শর্মা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই নতুন গোয়েন্দা সিরিজের গল্প লিখেছেন অঞ্জন দত্ত। তবে কোথায় মুক্তি দেবেন সে বিষয়ে নিশ্চিত করেননি।
সিরিজটির নাম ‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’। আর সেই গল্পের-ই গোয়েন্দা নায়ক সুব্রত শর্মা। পেশায় সে সাংবাদিক। আরেকটু বিস্তারিত বললে, ক্রাইম রিপোর্টার। হঠাৎই তাঁর চাকরি চলে যায়। অতঃপর পেটের টানে আর নিজের গোয়েন্দাগিরির প্রেমে সুব্রত চাকরি নেয় একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থায়। সেখানে সহযোগী গোয়েন্দা হিসেবে কাজ করতে করতেই তার বস ড্যানি খুন হয়ে যায়। এরপর সেই রহস্য উন্মোচনেই মাঠে নামে সুব্রত। শুধু তাই নয়, বস ড্যানি সেজেই সে একাধিক মামলার সমাধান করে ফেলে।
প্রথমে ভেবেছিলেন গোয়েন্দা সুব্রত শর্মার চরিত্রে নিজেই অভিনয় করবেন অঞ্জন দত্ত। পরে এই চরিত্রের জন্য অভিনেতা সুপ্রভাত দাসকে বেছে নিয়েছেন তিনি। তবে বস ড্যানির চরিত্রে অভিনয় করবেন অঞ্জন। দেখা যাবে বরুণ চন্দ, সুদীপা বসুকেও। ১২ আগস্ট থেকে শুটিং শুরু হয়েছে।
‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’ সিরিজের প্রথম সিজনে ৫টি পর্ব প্রচারিত হবে। প্রতিটি পর্বে থাকছে ভিন্ন ভিন্ন গল্প। ভবিষ্যতে এই সিরিজের আরও কয়েকটি পর্ব বানানোর পরিকল্পনা করছেন অঞ্জন।

দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। লোকচক্ষুর আড়ালে আছেন তারও কয়েক মাস আগে থেকে। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ মুক্তির সময়ও পাওয়া যায়নি তাঁর দেখা। অবশেষে বুবলীর কাজে ফেরার খবর পাওয়া গেল।
১২ ঘণ্টা আগে
দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি, বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তি, টানা কনসার্ট—সব মিলিয়ে দারুণ সময় পার করছে ওয়ারফেজ। এবার ১৪ বছর পর তারা নিয়ে আসছে নতুন স্টুডিও অ্যালবাম। গত সোমবার প্রকাশ পেয়েছে ওয়ারফেজের অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। এটি লিখেছেন শামস মনসুর গনি
১২ ঘণ্টা আগে
ঐতিহাসিক ও মহাকাব্যিক গল্পের ক্ষেত্রে হলিউড পরিচালকদের কাছে অন্যতম আকর্ষণীয় লোকেশন মরক্কোর ওয়ারজাজাত শহর। রিডলি স্কটের সাম্প্রতিক সৃষ্টি ‘গ্ল্যাডিয়েটর ২’সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সেট পড়েছে সেখানে। এবার সেই ওয়ারজাজাতকে কেন্দ্র করে ফিল্ম সিটি নির্মাণের বড় উদ্যোগ নিয়েছে মরক্কো সরকার। সেখানে তৈরি হ
১২ ঘণ্টা আগে
কে-পপপ্রেমীদের জন্য মন খারাপের খবর। দীর্ঘ এক দশকের সফল পথচলা শেষে ভেঙে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘কার্ড’। সোমবার বিবৃতি প্রকাশ করে কার্ডের অফিশিয়াল বিলুপ্তির ঘোষণা দিয়েছে ব্যান্ডটির এজেন্সি ডিএসপি মিডিয়া।
১২ ঘণ্টা আগে