‘টেক্কা’ দিয়ে মৌসুমী হামিদ কি আবার ফিরলেন?
এটা আমার জীবনে অনেক বড় কামব্যাক। অনেক দিন ধরে কম কাজ করছিলাম। সুযোগ খুঁজছিলাম আসলে।
এ কাজের প্রস্তাব যখন আসে, তখন আপনি ক্যারিয়ার নিয়ে একধরনের স্ট্রাগল করছিলেন। মানসিক অবস্থা কেমন ছিল তখন?
প্রফেশনাল লাইফের স্ট্রাগল নিয়ে আমি কখনো অতটা ভুগিনি। উত্থান-পতন সবার জীবনেই আছে। কিন্তু এটা নিয়ে যদি অস্থির হয়ে যাই যে কাজ হচ্ছে না এখন কী করব, কোথায় যাব—এসব করলে তো ভালো কাজ হবে না। আমি এগোচ্ছি কচ্ছপের মতো ধীরগতিতে। কখনো দৌড়াতে চাইনি। ধৈর্য ধরেছি। তার ফলও পাচ্ছি।
‘টেক্কা’র জন্য প্রস্তুতি কেমন ছিল?
আমি খুব ওয়ার্ক আউট করেছি গল্প পাওয়ার পর। চরিত্রের আচরণ-হাঁটাচলা কেমন হবে, এসব নিয়ে দিনের পর দিন ভেবেছি। এটা যেহেতু আমার প্রথম ওয়েব সিরিজ, আমাকে ভালো কাজ দিয়েই প্রমাণ করতে হবে, এ ধরনের চিন্তা ছিল। এ ক্ষেত্রে আমাকে অনেক সহযোগিতা করেছে শ্যামল (মওলা)। সে বলেছে, ‘কিচ্ছু চিন্তা করার দরকার নেই। তুই শুধু অভিনয়টা ঠিকমতো কর।’ এ সিরিজে আমার চরিত্রের নাম ‘মায়া’। খুব কম সংলাপ তার। এর মধ্যেই চরিত্রের বুদ্ধিমত্তা বোঝাতে হবে। ইন্টারনেট ঘেঁটে দেখলাম, যারা বাঁ-হাতি তারা সাধারণত বেশি বুদ্ধিমান হয়। ঠিক করলাম, সিরিজে আমি বাঁ-হাতি হব। কিন্তু খুব কষ্ট হয়েছে এটা করতে।
তার কারণ কী? বাঁ-হাতে কাজ করতে আপনি অভ্যস্ত নন এ জন্য?
২০১৩ সালে এক মারাত্মক দুর্ঘটনায় পড়েছিলাম। তখন বাঁ-হাতে নয়টি স্ক্রু লাগাতে হয়েছে। সেগুলো আছে এখনো। ফলে কোনো জোর পাই না। ভারী কোনো কাজ করতে পারি না। সিরিজে আমি এ হাত ব্যবহার করে পিটিয়ে হকিস্টিক ভেঙে ফেলেছি, এমন দৃশ্যও আছে। সেটা করতে গিয়ে অনেকবার হাত ফুলে গেছে। শুটিংয়ের প্রতিদিনই আমাকে পেইন কিলার খেতে হতো।
নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র—আপনি সব মাধ্যমে কাজ করেছেন। ওয়েব সিরিজে কাজের ধরন কি অন্যগুলোর চেয়ে আলাদা?
একেবারেই আলাদা। ওয়েব প্ল্যাটফর্মটা আন্তর্জাতিক। এখন যেভাবে দর্শক ওয়েব কনটেন্ট দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, তাতে ভালো কাজের গুণাগুণ বিচার করতে পারেন সবাই। আর আমরা যাঁরা অভিনয় করছি, তাঁদের ভেতরেও এখন ভালো কাজ করার প্রবণতা তৈরি হয়েছে। এটা খুব ইতিবাচক।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা, ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা ও ফ্লপ সিনেমা নিয়ে করোনা-পরবর্তী সময়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন শাকিব খান। সেই সময়ে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে হইচই ফেলে দেন হিমেল আশরাফ। সিনেমার গল্প, শাকিবের অভিনয়, লুক নজর কাড়ে দর্শকের। ২০২৩ সালে প্রিয়তমা মুক্তির পর আর পেছনে তাকাতে হয়নি
৬ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সালমান খানের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন রাজস্থানের যোধপুরের কাছে কঙ্কানি গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। এ নিয়ে জেলেও যেতে হয়েছে তাঁকে।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গত জানুয়ারিতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ঘোষিত তালিকায় আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ প্রতিফলিত হয়নি—এমন অভিযোগ ওঠার পরই উদ্যোগ নেওয়া হয় পুনর্বিবেচনার।
৮ ঘণ্টা আগে
ঈদ শেষে আবারও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ১ জুন থেকে এই কার্যক্রম শুরু হলেও এবার এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স ও সিনেমা হলগুলো। ফলে শপিং মল বন্ধ হয়ে গেলেও সন্ধ্যার পর সব ধরনের প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ
৮ ঘণ্টা আগে