ব্রুকলিন নাইন-নাইন
পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে টিভি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’। পুরোপুরি অ্যাকশননির্ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। হয়েছে এক অনন্য সিটকম। জেক পেরালটা নামের এক মেধাবী কিন্তু ভীষণ অপরিপক্ক, খামখেয়ালি গোয়েন্দা সিরিজের অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে সহকর্মীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজটি নির্মিত হয়েছে। প্রচার শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন চলছে সিরিজের অষ্টম সিজন।
দ্য বিগ ব্যাং থিওরি
মার্কিন সিটকমের ইতিহাসে সময়ের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিগ ব্যাং থিওরি’। ২০০৭ সালে সিবিএস চ্যানেলে শুরু হয়েছিল এর প্রচার। সিরিজের ১২ তম সিজনের প্রচার শেষ হয়েছে ২০১৯ এর মার্চে। ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা শহরের দুই মেধাবী তরুণ পদার্থবিজ্ঞানী আর তাঁদের কাছের তিন বন্ধু ‘দ্য বিগ ব্যাং থিওরি’র মূল চরিত্র। তাঁদের দৈনন্দিন জীবনকে ঘিরেই বোনা হয়েছে সিরিজের গল্প।
মডার্ন ফ্যামিলি
এবিসি চ্যানেলের জনপ্রিয় মার্কিন সিটকম সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’। ২০০৯ থেকে শুরু হয়ে মোট ১১টি সিজন প্রচার হয়েছে সিরিজের। গল্পের মূলে আছে তিনটি পরিবার। ক্যালিফোর্নিয়ার ওই তিন পরিবারের নানান কৌতুকপূর্ণ পরিস্থিতি সিরিজের গল্পের নতুন নতুন উপাদান যোগ করে।
ইটস অলওয়েজ সানি ইন ফেলাডেলফিয়া
অহংকারী পাঁচ বন্ধু ফিলাডেলফিয়ায় একটি বার পরিচালনার দায়িত্ব নেয়। এই বারকে কেন্দ্র করে তাঁদের ব্যবসা প্রসারের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বারবার বিপদজনক সিদ্ধান্ত তাঁদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে। তাঁদের সংকটে আশপাশের লোকেরা পড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে। এফএক্স ও এফএক্সএক্স চ্যানেলে ২০০৫ সাল থেকে প্রচার হয়েছে সিরিজের ১৪টি সিজন।
দ্য মিডল
মার্কিন জনপ্রিয় এই সিটকম সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুবার অ্যামি এওয়ার্ড বিজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া হিটন। সিরিজে তার নাম ফ্যান্সেস হেক। মধ্যবিত্ত বিধবা মহিলা। কিন্তু রসিক। তার হতাশাগ্রস্থ স্বামী, অবাধ্য ছেলে আর উশৃঙ্খল মেয়েকে নিয়ে জীবনের বিভিন্ন সংকট রসবোধ দিয়ে সমাধান করেন। এবিসি চ্যানেলে ২০০৯ থেকে ২০১৭ সালে প্রচার হয়েছে সিরিজের ৯টি সিজন।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৩ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
৩ ঘণ্টা আগে