প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ভারতের সংগীতশিল্পী দর্শন রাওয়াল। আজ গান গেয়ে মাতাবেন ঢাকার শ্রোতাদের। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন তিনি। ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটির আয়োজক টোয়েন্টি টু ইভেন্টস।
কনসার্টে অংশ নিতে গতকাল ঢাকায় এসে পৌঁছান দর্শন। বিকেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ গায়ক। আয়োজকেরা জানান, দর্শকদের জন্য গেট ওপেন হবে বেলা ৩টায়। রয়েছে পাঁচ ক্যাটাগরির টিকিট। ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪ হাজার ৫০০ টাকা, স্প্রেড লাভ জোন ৩ হাজার টাকা ও জেনারেল জোন ২ হাজার টাকা। অনলাইনেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান আয়োজকেরা।
২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দর্শন রাওয়াল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তাঁর। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৫ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৫ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৯ ঘণ্টা আগে