২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি আয়োজিত হচ্ছে ৩০০ ফুটের ক্রিকেটারস একাডেমিতে। টিকিট পাওয়া যাচ্ছে গেটমাই টিকিট ওয়েবসাইটে। তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা (দুরি এরিয়া), ৫ হাজার ৯৯৯ টাকা (আদাত এরিয়া) এবং ১০ হাজার ৯৯৯ টাকা (পেহলি নাজার এরিয়া)। কনসার্টের দিন গেট ওপেন হবে বেলা ২টায়, বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজন।

আতিফকে নিয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের ১৩ ডিসেম্বর। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। আয়োজকেরা জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দর্শক স্থগতি হওয়া ওই কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কেনা লাগবে না। এ ছাড়া যাঁরা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন, কিন্তু এখনো রিফান্ড পাননি, তাঁরাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন।
মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, ‘চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। আমার পুরো টিম, শিল্পী থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে। কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।’

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’–এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই মৃত্যুর খবর জানানো হয়।
৫ মিনিট আগে
অবিন্যস্ত ও বিভ্রান্তিকর গল্প আর চরম নিম্নমানের গ্রাফিকস—সাধারণত এমন কোনো চলচ্চিত্র তৈরি হলে দর্শকেরা প্রেক্ষাগৃহ এড়িয়ে চলবেন বলেই ধরে নেওয়া হয়। কিন্তু চীনের একটি স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’-এর (Niu Lai) ক্ষেত্রে ঘটেছে এর ঠিক বিপরীত।
২৬ মিনিট আগে
আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
৮ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
৮ ঘণ্টা আগে