‘তুই কি রাখিস মনেরই খবর, তুই কি জানিস, আমি শুধু তোর?’ ভালোবাসার এমন কথায়, সুরের ইন্দ্রজালে নির্মিত হল গান ‘মনেরই খবর’। কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতায়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লুইপা ও শামিম হাসান। টিএম রেকর্ডসের নতুন গানটি প্রকাশিত হলো আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।
তবে শ্রোতাদের জন্য এ গানে সবচেয়ে বড় চমক বলিউড নায়িকা নারগিস ফাখরি। বাংলা গানে এই প্রথম মডেল হলেন তিনি। তার সঙ্গে গানটিতে মডেল হয়েছেন সুপার মডেল আসিফ আজিম।
ক্ল্যাসিকেল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানের স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।
গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী লুইপা বলেন, ‘ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারবো, কখনো ভাবিনি। কিছু কিছু গান থাকে যে গানগুলো শুনলেই মনে হয়, এ গান যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান। আমাকে গানটি কন্ঠে তুলে দেয়ার জন্য কৌশিক হোসেন তাপস ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে ভালোবাসায় আমরা সবাই মিলে গানটি তৈরি করেছি, সে ভালোবাসায় শ্রোতারাও মিলেমিশে একাকার হয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’
উচ্ছ্বসিত শামিম হাসান বললেন, ‘গানটি যখন তৈরি হচ্ছিল ঐ বিশেষ মুহূর্তটির সাক্ষী আমি ছিলাম। ভাবতেই পারিনি আমার কণ্ঠেই গানটি তুলে দিবেন শ্রদ্ধেয় তাপস ভাই। আমার মতে এটি যুগ যুগ টিকে থাকার মতো একটি গান। শ্রোতাদেরও তেমনই ভালো লাগবে বলে আশা করছি।’
টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

আফগানিস্তানে বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম নামের একজন এনজিওকর্মী অপহরণের শিকার হন। তাঁর অপহৃত হওয়া, টিকে থাকা আর তাঁর মুক্তির কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘দম’। এই সিনেমায় নূর হয়েছেন আফরান নিশো। নূরের স্ত্রী রানীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। গতকাল বাস্তব ও পর্দার নূর ও রানীরা রাজধানীর একটি...
৪ ঘণ্টা আগে
আজ শনিবার বিকেলে কলকাতার টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ শিরোনামে এক প্রতিবাদ মিছিল বের করেন টালিউডের শিল্পী ও কলাকুশলীরা। অভিনেতা রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীর একটি ভিডিওকে কেন্দ্র করে শাকিব খানকে ঘিরে চলছে সমালোচনা। ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খান তাঁর পাশে দাঁড়িয়ে থাকা টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দিচ্ছিলেন বারবার। অনেকের ধারণা, শাকিবের আচরণে জ্যোতির্ময়ী অস্বস্তিবোধ করছিলেন।
৫ ঘণ্টা আগে
কারাদণ্ডের আদেশ থাকা সত্ত্বেও ইরানের নিজ ভূমিতে ফিরে গেছেন জাফর পানাহি। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি আকাশপথে ভ্রমণের ওপর কড়াকড়ি থাকায় তুরস্ক হয়ে স্থলপথে ইরানে প্রবেশ করেন তিনি।
৯ ঘণ্টা আগে