
‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীর একটি ভিডিওকে কেন্দ্র করে শাকিব খানকে ঘিরে চলছে সমালোচনা। ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খান তাঁর পাশে দাঁড়িয়ে থাকা টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দিচ্ছিলেন বারবার। অনেকের ধারণা, শাকিবের আচরণে জ্যোতির্ময়ী অস্বস্তিবোধ করছিলেন। এবার এই বিতর্ক নিয়ে কথা বললেন জ্যোতির্ময়ী। সংবাদমাধ্যমে তিনি জানান, মিডিয়ার সামনে যেভাবে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটা খুবই হতাশাজনক।
জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, ‘আমি খুব হতাশ। এই বিষয়টিকে এমনভাবে ছড়ানো হচ্ছে। ওখানে প্রচুর ক্রাউড ছিল। আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। সে সময় মিডিয়া থেকে বলা হয় তিনজনকে একসঙ্গে ছবি তুলতে হবে। সেই মুহূর্তে শাকিব খান আমাদের গার্ড করছিলেন, প্রটেক্ট করার চেষ্টা করছিলেন। এই বিষয়টি মিডিয়ার সামনে যেভাবে অতিরঞ্জিতভাবে বলা হচ্ছে, সেটা খুব হতাশ করার মতো।’
জ্যোতির্ময়ী আরও বলেন, ‘কারও যদি ইনটেনশনালি এমনটি করার ইচ্ছা থাকত, তাহলে সে ৩০০টি ক্যামেরার সামনে এমন করবে? আমার তো মনে হয় না পৃথিবীতে এমন কোনো বোকা মানুষ আছে যে এতগুলো ক্যামেরার সামনে এটা করবে।’
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে শাকিব খানের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগও তুলেছেন। বিষয়টি নজরে এসেছে জ্যোতির্ময়ীর। অভিনেত্রী বলেন, ‘আমি দেখেছি, অনেকে ব্যাড টাচের কথাও বলছেন। আচ্ছা, আমি কি বাচ্চা? আমাকে যদি ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না? যারা সুস্থ স্বাভাবিক মানুষ, তারা বুঝতে পারবে ওটা কী টাচ ছিল। শুধু আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করেছেন উনি। শুধু আমার নয়, তাসনিয়া ফারিণের কোমরেও হাত ছিল। আমারটা দেখা গেছে। এটা কখনোই ব্যাড টাচ কিংবা খারাপ ইনটেনশন ছিল না।’
অস্বস্তির প্রসঙ্গে জ্যোতির্ময়ীর উত্তর, ‘অস্বস্তির তো প্রশ্নই আসে না। সেখানে এত ভিড় ছিল যে দাঁড়ানোই কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রোটেক্ট করা স্বাভাবিক।’
ভিউ ও নেতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে বলে জানান জ্যোতির্ময়ী। তিনি বলেন, ‘যারা এটা করছে, তারা কিন্তু প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল। তারা নিজেরা দেখেছে, সেখানে কী পরিস্থিতি ছিল। তারপরেও বাজেভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এগুলো তো শিল্পীদের জন্য নরমাল বিষয়। আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে কিছু ভিও ও নেতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। তারা জেনেবুঝেই কাজটি করছে। কাজেই তাদের তো আর আটকানো যাবে না, এটা আমার হাতে নেই। শুধু এটুকু বলতে পারি, এগুলো করবেন না দয়া করে। এত মসলাদার গল্পের দরকার নেই জীবনে, একটু নিজেদের মতো করে সবাইকে থাকতে দিন।’

দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
২ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
২ ঘণ্টা আগে
মঞ্চ দিয়ে অভিনয়জীবন শুরু বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। নাট্যমঞ্চই তাঁর শিকড়—এমন কথা প্রায়ই বলে থাকেন অভিনেতা। তবে ভিজ্যুয়াল মিডিয়ার ব্যস্ততার কারণে মঞ্চে উঠতে পারেননি দুই যুগের বেশি সময়। অবশেষে দীর্ঘ ২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন।
৩ ঘণ্টা আগে