
বেশ কয়েকবার বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছেন এ দেশের শ্রোতারা। এবার অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট। অঞ্জন দত্ত উপস্থিত না থাকলেও তাঁকে ট্রিবিউট করে ৩১ জুলাই বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ শীর্ষক কনসার্টটি।
কনসার্টে গান শোনাবেন দেশের তিন সিঙ্গার সং রাইটার জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। অঞ্জন দত্তের গানের পাশাপাশি এই আয়োজনে নিজেদের গানও পরিবেশন করবেন এই তিন শিল্পী।
অঞ্জন দত্তকে ট্রিবিউট করে আয়োজিত এই কনসার্ট নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘যাঁদের গান শুনে আমরা সিঙ্গার সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাঁদের মধ্যে অন্যতম অঞ্জন দত্ত। আরও অনেকে আছেন—কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই আয়োজনে আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গান করব। আমাদের নিজেদের গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইব।’
আহমেদ হাসান সানি বলেন, ‘আমাদের দেশের সিঙ্গার সং রাইটারদের জীবনে অঞ্জন দত্তের অনেক প্রভাব। বলতে গেলে আমরা বড় হয়েছি অঞ্জন দত্তের শব্দের শহরে। তাঁকে ট্রিবিউট করে কনসার্টে গাইব, এটা দারুণ এক ব্যাপার। জয় শাহরিয়ার ভাই আয়োজনটি নিয়ে জানানোর পর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আশা করছি দর্শকদের দারুণ একটা সন্ধ্যা উপহার দিতে পারব।’

একদিন বৃষ্টিতে বিকেলে... কনসার্ট আয়োজন করেছে আজব কারখানা। ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় শুরু হবে কনসার্টের মূল আয়োজন। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে দুই ক্যাটাগরিতে—৭০০ টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন স্পট)।

শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
২১ মিনিট আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
৩ ঘণ্টা আগে
টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের এক আসরেই দুটি শাখায় সেরা অভিনেতার ট্রফি জিতে ইতিহাস গড়লেন ওয়েলশ তারকা ম্যাথিউ রাইস। ৭৭ বছরের এমি ইতিহাসে তিনিই প্রথম অভিনয়শিল্পী, যিনি একই আসরে কমেডি ও লিমিটেড সিরিজ—উভয় বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
৪ ঘণ্টা আগে