২৪ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’। ২০০৩ সালের ১৭ জুলাই প্রচার শুরু হয় চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানটির। দুই দশকের বেশি সময় ধরে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও মতবিনিময়ের অন্যতম অনুষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে তৃতীয় মাত্রা।
তৃতীয় মাত্রার সফল পথচলায় দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন অনুষ্ঠানটির সঞ্চালক জিল্লুর রহমান। তিনি বলেন, ‘তৃতীয় মাত্রা ২৪ বছরে পদার্পণ করল। সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অসাধারণ যাত্রা। দুই দশকের বেশি সময় ধরে আমরা নানা মত ও দৃষ্টিভঙ্গিকে একত্র করেছি, প্রশ্ন করেছি এবং অর্থবহ আলোচনার জন্য একটি পরিসর তৈরি করার চেষ্টা করেছি।’
জিল্লুর রহমান আরও বলেন, ‘এই অর্জন আমাদের দর্শক, অতিথি, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের; যাঁরা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন। তৃতীয় মাত্রার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সংলাপ চলবে।’
শুরু থেকেই রাজনীতিভিত্তিক আলোচনাকে কেন্দ্র করে নির্মিত হলেও তৃতীয় মাত্রা কেবল রাজনৈতিক পরিসরেই সীমাবদ্ধ থাকেনি। সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও মানববিদ্যার নানা গুরুত্বপূর্ণ বিষয়ও নিয়মিত উঠে এসেছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচার হয় প্রতিদিন রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে।

পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। উদ্বোধনের ৩ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটি ২৬৪ দশমিক ১ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ২২৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছে ১২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার।
১১ ঘণ্টা আগে
সম্প্রতি নিজের শারীরিক অবস্থা ও চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও উদ্বেগের পরোক্ষ জবাব দিয়েছেন বলিউড তারকা সালমান খান। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের আশ্বস্ত করার পাশাপাশি এই বিষয়টিকে নিজের স্বভাবসুলভ রসাত্মক ভঙ্গিতে সামাল দিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
বেশ কয়েকবার বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছেন এ দেশের শ্রোতারা। এবার অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট।
১৮ ঘণ্টা আগে
১৯ জুলাই ছিল প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। দিবসটিকে ঘিরে হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল। গানের শিরোনাম ‘মন’। ‘মন তুই কেন দূরে পালালি, আমারে আপন কইরা অন্তরে পুষিয়া রাইখা...
১৮ ঘণ্টা আগে