
বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে কত কিছুই না সম্ভব। এত দিন যেসব অবাস্তব মনে হতো, সেগুলোই যেন এখন বাস্তবে ঘটছে। মৃত ব্যক্তিদের কণ্ঠে গান রেকর্ড! কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে তা যেন হাতের মুঠোয়। দক্ষিণ ভারতের একটি সিনেমায় এই ঘটনা ঘটেছে। এআই ব্যবহার করে দুই প্রয়াত গায়কের কণ্ঠ নকল করা হয়েছে, তবে নিয়ম মেনেই। এই কাজটি করেছেন জনপ্রিয় সুরকার এ আর রহমান।
সদ্য মুক্তি পাওয়া ‘থিমিরি ইয়েজহুদা’ গানটি দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘লাল সালামে’ ব্যবহার হবে। এই গানের মূল কণ্ঠ বাম্বা বাক্য এবং শাহুল হামিদের। গতকাল সোমবার প্রকাশ্যে আনা হয়েছে গানটি। নির্মাতাদের পক্ষ থেকে এক্স পোস্টে লেখা হয়েছে, ‘বাম্বা বাক্য এবং শাহুল হামিদের দুর্দান্ত কণ্ঠ শোনা যাবে লাল সেলাম সিনেমার থিমিরি ইয়েজহুদা গানে। এটা সম্ভব হয়েছে টাইমলেস ভয়েসেস এক্স, যা কিনা এআই ভয়েস মডেল।’
পরে এ আর রহমান নিজেও এই পোস্ট রিটুইট করেন এবং প্রজেক্টের বিষয়ে আরও বিস্তারিত জানান। তিনি বলেন, ‘আমরা তাঁদের পরিবারের থেকে অনুমতি নিয়েছে এবং তাঁদের কণ্ঠ ব্যবহার করার জন্য যোগ্য সম্মানী পাঠিয়েছি।’
প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে তিনি আরও লেখেন, ‘প্রযুক্তি ভয়ের কিছু বা খারাপ কিছু নয়, যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি তবে।’
প্রসঙ্গত, বাম্বা বাক্য জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়কদের একজন ছিলেন। তিনি ২০২২ সালে মারা যান। অন্যদিকে শাহুল হামিদ ‘উর্বশী উর্বশী’ গানটির জন্য খ্যাতি অর্জন করেছিলেন, ১৯৯৭ সালে তিনি মারা যান।
উল্লেখ্য, ‘লাল সালাম’ পরিচালনা করেছেন ঐশ্বর্য। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিষ্ণু বিশাল এবং বিক্রান্তকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে