কদিন আগেই তৃতীয় বিবাহবিচ্ছেদে সংবাদের শিরোনাম হয়েছিলেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। এবার ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। টিএমজেড জানিয়েছে, ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।
ব্রিটনির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিএমজেড আরও জানিয়েছে, বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে এতটাই ঝগড়া-মারপিট হতো যে নিরাপত্তারক্ষীদের পর্যন্ত ডাকতে হতো। স্যাম যখন ঘুমাতেন, তখনো নাকি ব্রিটনি তাঁকে মারধর করতেন। চলতি বছরের শুরুতে তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ সে কারণেই তৈরি হয়েছে। এর আগে স্যামের কালো চোখ, হাতে কামড়ানোর দাগের ছবি ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়েছিলেন তিনি।
এখানেই শেষ নয়, স্যামের আতঙ্কের আরও একটি কারণ, ব্রিটনির ছুরির প্রতি ভালোবাসা ও আকর্ষণ, ব্রিটনি শোয়ারঘরে এবং বাড়ির চারপাশে ছুরি রেখে দিতেন। কারণ ব্রিটনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেন। এদিকে স্যাম ভয় পেয়েছিলেন যে ছোটখাটো সমস্যা হলেও বড় কিছু ঘটে যেতে পারে।
এসব নানান কারণই ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির সম্পর্কে জটিলতা তৈরি হয়। এ ছাড়া ব্রিটনিকে তাঁর এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখে ফেলেন স্যাম। এর পরই বিচ্ছেদের আবেদন করেন তিনি।
যদিও সম্প্রতি ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে স্যাম লিখেছিলেন, ‘ছয় বছর পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার পর আমি ও আমার স্ত্রী আমাদের এই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই যাত্রা শেষ করছি।’ তবে তাঁদের জীবনের গোপনীয়তার পরিসরে সংবাদমাধ্যমকে না ঢোকার আবেদন জানিয়েছেন স্যাম।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে