দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানুর আলাদা হওয়ার ঘোষণার পর থেকে নেটিজেনদের নানান আলোচনা-সমালোচনা, রটনার চর্চা চলছে। নানা বিকৃত মন্তব্য, গুজব ছড়ানোর প্রতিবাদে আইনি নোটিশও দিয়েছেন রহমান। এরই মধ্যে আবার গুঞ্জন উঠেছে- বিচ্ছেদ ঘোষণার পরই কাজ থেকে বিরতি নিচ্ছেন এই সংগীতজ্ঞ। এ নিয়ে রহমান কিছু না বললেও জবাব দিলেন তাঁর মেয়ে খাতিজা।
হঠাৎই সোশ্যাল মিডিয়ায় রহমানের পোস্ট শেয়ার করে বলা হয়, এ আর রহমান সংগীত জগতের কাজ থেকে এক বছরের বিরতি নিচ্ছেন। তাঁর সুরের জাদু মিস করবেন বলেও চর্চা শুরু করেন নেটিজেনরা।
আবারও এমন গুজবে ক্ষিপ্ত হন খাতিজা। পোস্টটি শেয়ার করে রহমান কন্যা লেখেন, ‘দয়া করে এই ধরনের আজেবাজে গুজব ছড়াবেন না।’
১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল তাদের। এরপর দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। ধুমধাম করে খাতিজার বিয়ে দিয়েছিলেন সংগীতশিল্পী। ২০ নভেম্বরের শুরুতে রহমান যখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন, ঠিক তার পরই তাঁর সহ-শিল্পী মোহিনী দে বিচ্ছেদ ঘোষণা দেন। দুই ঘটনার যোগসূত্র টেনে নানা রটনা শুরু করেন নেটিজেনরা।
ওই সময় রহমানের বড় মেয়ে রহিমা এসব সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন। তিনি লেখেন, ‘সব সময় মনে রাখবেন- গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়া খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে মোহিনীও তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, রহমান তাঁর বাবার মতো।
রহমান নিজেও আইনি নোটিশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেওয়া হয়, রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন তাঁরা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন, তা না হলে ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৫ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে