
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন। ভারতের সংগীত জগতের শীর্ষে আরোহণ করেও তিনি তাঁর জীবনের ধরন পরিবর্তন করেননি।
মঙ্গলবার ইন্ডিয়া টুডে জানিয়েছে, অরিজিৎ সিংয়ের বিপুল উপার্জন এবং সহজ সরল জীবনযাপন ও বিনয়ী আচরণ নিয়ে সম্প্রতি এক পডকাস্টে আলোচনা করেছেন রেপার ইক্কা সিং। রাফতার এবং ইক্কা সিংয়ের ওই পডকাস্টে তাঁরা আরিজিতের জীবনধারা নিয়ে প্রশংসায় মেতে উঠেছিলেন।
পডকাস্টে ইক্কা বলেছিলেন, ‘অরিজিৎ যে পরিমাণ টাকা উপার্জন করেন, তা আসলেই বিশাল। কিন্তু তাঁর কাপড়-চোপড় বা জীবনযাপনে এটি দেখা যায় না।’
ইক্কা আরও বলেন, ‘তাঁর উপার্জন আসলেই খুব অবিশ্বাস্য। আর ব্যক্তিত্বও দারুণ। সংগীত শিল্পে অনেকেই নিজেদের ধনী মনে করেন, এমনকি তাঁদের ধনীর মতোই দেখায়। এই তালিকাও আমরাও আছি। কিন্তু অরিজিৎ আমাদের এমন ১০০ জনের সমান।’
নিজের চোখে দেখা একটি ঘটনার উল্লেখ করে ইক্কা জানান, গাড়ি আসতে দেরি করায় অরিজিৎ একবার এটি অটোরিকশা নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন।
আরেকটি উদাহরণ দিয়ে ইক্কা বলেন, ‘তিনি (অরিজিৎ) বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে চান না। তবে কেউ তাঁকে পারফর্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল। এই অনুরোধ রেখে মুম্বাইতে একটি ডুপ্লেক্স বাড়ি পেয়েছিলেন তিনি। আপনি কি জানেন মুম্বাইতে একটি ডুপ্লেক্সের মূল্য কত? এক থেকে দেড় ঘণ্টার পারফরম্যান্সের জন্য তিনি সেটা পেয়েছিলেন।’
পডকাস্টের আলোচনায় আরিজিতের উপার্জনের সঙ্গে অস্কার বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের উপার্জনেরও তুলনা করা হয়। ইক্কা বলেন, ‘রহমান স্যার একটি লাইভ শো করার জন্য ৩ কোটি টাকা নেন। আপনি কি জানেন, অরিজিৎ স্যার কত নেন? এটা সময়ের ব্যাপার। তবে তিনি কখনো নিজের উপার্জনের বিষয়ে হইচই করেন না—এটাই আসল পার্থক্য।’
২০১৩ সালে রোমান্টিক সিনেমা ‘আশিকী ২’ এর ‘তুম হি হো’ গানের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অরিজিৎ সিং। এরপর তিনি ভারতীয় সিনেমায় ৪০০ টিরও বেশি গান গেয়েছেন। ৩৭ বছর বয়সী অরিজিৎ একবার বলেছিলেন, তিনি সাধারণ কুর্তা ও জিন্স পরতে পছন্দ করেন এবং বিলাসবহুল জীবনযাপনে বিশ্বাসী নন।

চলে গেলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশের পাপেটশিল্পের এই পথিকৃতের প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শোক প্রকাশ করে জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, ‘শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ার আমার মন্টু মামা।
১ দিন আগে
টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। প্রেম করছেন। সেই খবর ঘটা করে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই নীহার বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
‘ওপেনহাইমার’ সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়ে বায়োপিকের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৯৭৭ মিলিয়ন ডলার।
১ দিন আগে
অ্যানিমেশনপ্রেমী দর্শকদের জন্য বড় সুখবর। আরও বিস্তৃত হচ্ছে ‘শ্রেক’-এর দুনিয়া। শ্রেক ইউনিভার্সের সেই বাচাল ও রসিক চরিত্রের ডানকিকে নিয়ে তৈরি হচ্ছে স্পিনঅফ সিনেমা। এতে এবার শ্রেক নয়, ডানকি নিজেই নায়ক, তাকে ঘিরে পুরো গল্প।
১ দিন আগে