বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতি শ্রদ্ধা রেখেই প্রতিবছর আয়োজিত হয় জয় বাংলা কনসার্ট। এই কনসার্টের আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়ং বাংলা’। যদিও এর আগে বরাবরই ঢাকার আর্মি স্টেডিয়ামে হয়েছে কনসার্টটি। তবে এই প্রথম চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
এবারের কনসার্টে পারফর্ম করবে ৯টি ব্যান্ড। এগুলো হলো ‘ক্রিপটিক ফেইট’, ‘আর্টসেল’, ‘চিরকুট’, ‘লালন’, ‘নেমেসিস’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’, ‘কার্নিভ্যাল’ ও ‘তীরন্দাজ’। দুপুর ১২টায় ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। এরপর বেলা ২টায় শুরু হবে পরিবেশনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে কনসার্টে। প্রবেশের একটি গেট কেবল নারীদের জন্য বরাদ্দ রাখা হবে। এ ছাড়া তারা যাতে স্বাচ্ছন্দ্যে, নিরাপদে কনসার্ট উপভোগ করতে পারে, সে জন্য আলাদা জায়গাও নির্ধারণ করা হয়েছে।
বরাবরের মতো কিছু নিয়ম-নির্দেশনাও দিয়েছে আয়োজক পক্ষ। যেমন বাইরে থেকে কোনো খাবার, পানি নিয়ে প্রবেশ করা যাবে না। এগুলো স্টেডিয়ামের ভেতরে সুলভ মূল্যে পাওয়া যাবে। কোনো ধরনের তামাক নিয়ে ঢোকা যাবে না। এ ছাড়া মোবাইল ফোন ছাড়া আলাদা কোনো ক্যামেরা নিয়েও ভেন্যুতে যেতে বারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে জয় বাংলা কনসার্ট হয়ে আসছে। তবে মাঝে ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে এটি অনুষ্ঠিত হয়নি।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৮ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৮ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে