ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট ৩.০। ২৭ ও ২৮ ডিসেম্বর ৩২টি ব্যান্ড দল নিয়ে এই উৎসব নিয়ে আসছে বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
এ নিয়ে আজ শনিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনশাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
প্রতিদিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, দুই দিনের টিকিট একসঙ্গে কিনলে ৯০০ টাকা পাওয়া যাবে। দর্শকেরা ঢাকা রক ফেস্ট ৩.০–এর টিকিট টিকেটিং পার্টনার গেট সেট রক–এর ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন।
বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এ রক ফেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে উন্মুক্ত থাকে।
ফেস্টের প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর পারফর্ম করবে—আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভ্যাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সার্কাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
ফেস্টের সমাপনী দিন ২৮ ডিসেম্বর পারফর্ম করবে—আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, অ্যাভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনশাস, ওয়ারফেজ।

নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
১৪ মিনিট আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
২ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১৪ ঘণ্টা আগে