
২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত ‘ফাগুন হাওয়া ফেস্ট ২০২৬’ শিরোনামের আয়োজনে গান গেয়ে প্রশংসিত হয়েছেন ইমরান মাহমুদুল ও তাঁর ব্যান্ড আই কিংস। সিডনির প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে এই অনুষ্ঠানের পারফরম্যান্সের কারণে ইমরান ও তাঁর ব্যান্ড আই কিংসকে সম্মাননা দিয়েছেন অস্ট্রেলিয়ার মেম্বার অব পার্লামেন্ট মার্ক কোর। দেশে ফিরে ইমরান জানিয়েছেন, সঠিক নিয়ম মেনে শোতে অংশ নেওয়া এবং সুন্দর পারফরম্যান্সের কারণে এবারই প্রথম বাংলাদেশের কোনো ব্যান্ডকে এমন সম্মাননা সনদ দেওয়া হলো। এমন সম্মাননায় ভীষণ আনন্দিত ইমরান ও তাঁর দল।
ইমরান বলেন, ‘সিডনিতে এমপি মার্ক কোরের কাছ থেকে পাওয়া এই সম্মাননা সনদ আমাদের জন্য সত্যিই অনেক বড় এক প্রাপ্তি। আমরা আন্তরিকভাবে তাঁকে কৃতজ্ঞতা জানাই এবং যাঁরা সিডনিতে শোয়ের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন তাঁদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
সিডনির শো শেষে ফিরে ইমরান জানালেন, আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রে গাইতে যাচ্ছেন তিনি ও তাঁর ব্যান্ড আই কিংস। এরই মধ্যে সবার ভিসা কনফার্ম হয়েছে। ইমরান জানান, খান মোহাম্মদ আলীর নিমন্ত্রণে ‘আনন্দমেলা ২০২৬’ অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে এবং আরও বেশ কিছু কনসার্টে গাইতে আগামী জুলাই মাসে তিনি ব্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে ১৫টি কনসার্টে গাওয়ার ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। আরও কয়েকটি অনুষ্ঠানে গাওয়ার বিষয়ে কথা চলছে।
আই কিংস ব্যান্ডের কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। অন্য সদস্যরা হলেন লিড গিটারে রাজীব ঘোষ, কি-বোর্ডে কাইয়ূম খান, ড্রামসে সজল কুমার সাহা ও বেজ গিটারে জাহাঙ্গীর আলম জনি।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
৭ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
৭ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
৮ ঘণ্টা আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
৮ ঘণ্টা আগে