
পপ তারকা টেলর সুইফট ও কানসাস সিটি চিফস তারকা ট্র্যাভিস কেলস দুই বছরের সম্পর্কের পর অবশেষে বাগদানের ঘোষণা দিলেন। মঙ্গলবার এক যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তাঁরা লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক ও আপনাদের জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’ এই খবর প্রকাশের পর বিশ্বজুড়ে সুইফট ভক্তরা আনন্দে ভেসে যান। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সুইফটের আংটি। এটি মূলত একটি ভিনটেজ অনুপ্রাণিত হিরার আংটি।
নিউ ইয়র্কের গয়না ডিজাইনার কিনড্রেড লুবেক আংটিটি ডিজাইন করেছেন বলে নিশ্চিত করেছেন সুইফটের প্রতিনিধি। গায়িকার মুখপাত্র ট্রি পেইন জানিয়েছেন, এই আংটিতে ব্যবহৃত হিরাটি হলো ‘ওল্ড মাইন ব্রিলিয়ান্ট কাট’ ডায়মন্ড। যদিও এর বেশি তথ্য প্রকাশ করা হয়নি।
তবে এই আংটির দাম কত হতে পারে—তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। শুধু ছবিতে দেখে আংটিটির সঠিক দাম নির্ধারণ কঠিন হলেও বিভিন্ন বিশেষজ্ঞ যে অনুমান করেছেন, তাতে এটির মূল্য ১ লাখ ৫০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। এ হিসেবে বাংলাদেশি মুদ্রায় আংটিটির সর্বোচ্চ মূল্য হতে পারে ১২ কোটি ১৬ লাখ টাকা।
দুবাইয়ের কারা জুয়েলার্সের মেহুল পেতানি জানিয়েছেন, যদি আংটিটি সংযুক্ত আরব আমিরাতে কেনা হয়, তবে এটির দাম ১ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ডলারের মধ্যে হতে পারে। তিনি ধারণা দেন, আংটিতে বসানো হিরাটি প্রায় ১০ ক্যারেটের। এস্টেট ডায়মন্ড জুয়েলারির বেঞ্জামিন খোরদিপুর জানান, আংটিটি আসলে একটি ‘অ্যান্টিক কুশন-কাট’ ডায়মন্ড, ওজন প্রায় আট ক্যারেট। এর দাম প্রায় ৫ লাখ ৫০ হাজার ডলার হতে পারে।
প্রখ্যাত জুয়েলারি ডিজাইনার স্টেফানি গটলিয়েব ভোগ ম্যাগাজিনকে জানিয়েছেন, হিরাটি আট থেকে ১০ ক্যারেটের মধ্যে এবং মূল্য ৪ লাখ থেকে ৮ লাখ ডলারের মধ্যে। জেমস অ্যালেন ও ব্লু নাইলের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েলা তারানতিনো গ্ল্যামার ম্যাগাজিনকে বলেছেন, হিরাটি সম্ভবত ১০ থেকে ১৫ ক্যারেট ওজনের, হলুদ সোনার আংটিতে বসানো, আর দাম ৭ লাখ ৫০ হাজার থেকে ১০ লাখ ডলার পর্যন্ত হতে পারে।
‘ওল্ড মাইন কাট হিরা’ বা হিরার এ ধরনের কাট অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতকের শেষ পর্যন্ত জনপ্রিয় ছিল। আধুনিক রাউন্ড ব্রিলিয়ান্ট কাট চালু হওয়ার আগে এই নকশা গয়নায় ব্যবহৃত হতো। কুশন আকৃতির, নরম প্রান্তবিশিষ্ট এই হিরা বিশেষভাবে চেনা যায় এর বড় কুলেট, ছোট টেবিল এবং আয়তাকার বা বর্গাকার আকারের জন্য। এর ফলে আংটিতে ভিনটেজ ও রোমান্টিক আবহ তৈরি হয়।
দুবাইয়ের কারা জুয়েলার্সের মেহুল পেতানি বলেন, ‘ওল্ড মাইন কাট হিরা তাদের ভিনটেজ সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে মূল্যবান। সংগ্রাহক ও পুরোনো ধাঁচের গয়নার অনুরাগীদের কাছে এগুলো খুবই জনপ্রিয়।’

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমার নায়ক মরতুজা পলাশ। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে মরতুজাকে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে পলাশ-অপু জুটির প্রথম সিনেমা ‘শিকার’।
১ দিন আগে
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এবার সেই ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার পারিশ্রমিকের পুরোটাই ফিলিস্তিনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ধনকুবের রবার্ট ক্রাফটকে সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার...
১ দিন আগে
গত বছর প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সফলতার পর ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করছে এই উৎসব।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে