বাংলা সংগীতের খ্যাতনামা শিল্পী কবীর সুমন আজ বৃহস্পতিবার ৭৫–এ পা দিলেন। জন্মদিনে তিনি জানিয়েছেন নিজের ভেতরকার কিছু কষ্ট ও আক্ষেপের কথা। ‘আমাকে আর কেউ গাইতে বলে না’— ভারতীয় একটি পত্রিকায় একান্ত সাক্ষাৎকারে এমন আক্ষেপ প্রকাশ করেছেন কবির সুমন।
সুমন বলেন, ‘আজকাল আর আমাকে কেউ গাইতে বলেন না। অথচ ছোটবেলায় সবার আবদার ছিল একটা গান শোনাবে? আমার মা পর্যন্ত ডেকে আমাকে গাইতে বলতেন। এখন আর কেউ গান শোনেন না।’
কাজের মধ্যে কেন এত বিরতি রাখছেন— এ প্রশ্নের জবাবে কবীর সুমন বলেন, ‘আমাকে সুরকার হিসেবে কেউ চান না। জাতিস্মর ছবিতে কাজ করি যখন সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, তাঁর আমাকে নিয়ে কাজ করার ইচ্ছে বহুদিনের। কিন্তু কিছুতেই পারছিলেন না। সুযোগের অপেক্ষায় ছিলেন। কারণ আমাকে কেউ চান না বাংলায়। পছন্দ করেন না। রাগ অভিমান থেকে বলছি না, সত্যি বলছি। একজন নায়ক ভালো অভিনয় করলে পরপর ভালো কাজ পান। একজন গায়কও তাই। আমি ভালো কাজ করেও ডাক পাই না।’
প্রবীণ এ শিল্পী আরও বলেন, ‘যে যার মতো গান তৈরি করছেন। কিন্তু কেউ খুব একটা শুনছেন বলে মনে হয় না। ভালো কণ্ঠস্বরের খুব অভাব। নিত্য জীবনের শিক্ষাতেও দৈন্যের ছাপ স্পষ্ট। এখন আর কেউ গান মুখস্থ করেন না। খাতা দেখে গাওয়ার সময় এটা। হারমোনিয়াম বাজানোর ঝোঁক কমেছে, বেড়েছে গিটার বাজানো।’
৭৫ বছরে পা দিয়ে জীবনকে কেমন লাগছে জানতে চাইলে গায়ক বলেন, ‘খুবই ইন্টারেস্টিং। আজকাল রাতে ঘুম আসে না। সারা দিন তারপর কেমন আচ্ছন্ন লাগে। তবুও বলব জীবনটা দুর্দান্ত। আমার সময় শেষ হয়ে আসছে, তাতে আমার আনন্দ হয়। ক্লান্ত হয়ে গিয়েছি। খুব ইতিবাচক ভাবেই বলছি, হরি দিন তো গেল পার করো আমার।’
জন্মদিনে পরিকল্পনায় কবীর সুমন বলেন, ‘কিছু না। আর বাকি পাঁচটা দিনের মতোই যাবে। বাড়িতে বারণ করে দিয়েছি কিছু করতে।’
১৯৪৯ সালের ১৬ মার্চ ওডিশার কটকে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্ম। তাঁর পারিবারিক নাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম হয় কবির সুমন। খুব অল্প বয়সেই বাবার তত্ত্বাবধানে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া শুরু করেন তিনি। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন কবীর সুমন। তাঁর গানের অ্যালবামের সংখ্যা ১৫।
কবীর সুমনের জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে—তোমাকে চাই, বিদায় পরিচিতা, আমাদের জন্য সব, জাতিস্মর, পেটকাটি চাঁদিয়াল, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, তাকে ভাবলেই কাহিনিরা ভিড় করে, আজ জানলার কাছে ডেকে গেছে ইত্যাদি।
কবির সুমন বিএফজেএ পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত), মিরচি মিউজিক অ্যাওয়ার্ড বাংলা, সংগীত মহাসম্মান পেয়েছেন।

ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে।
৩ ঘণ্টা আগে
গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্পিন-অফ। এর কেন্দ্রবিন্দুতে থাকছে দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র লেডি ভায়োলেট। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান শোন্ডাল্যান্ড।
৩ ঘণ্টা আগে