অনুমতি মিলেছে কবীর সুমনের গানের অনুষ্ঠানের। তবে জাদুঘরে নয়, সুমন গান গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের অন্যতম কর্ণধার ফুয়াদ বিন ওমর আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার দুপুরে ফুয়াদ বিন ওমর আজকের পত্রিকাকে বলেন, ‘কবীর সুমনের গানের অনুষ্ঠান হচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গান গাইবেন সুমন। আমরা অনুমতি পেয়েছি।’
অনুষ্ঠানের সময়সূচি নিয়ে ফুয়াদ বলেন, ‘ভেন্যু পরিবর্তন হওয়ার কারণে অনুষ্ঠানের সময়ে কিছুটা পরিবর্তন আনা হবে। পূর্বনির্ধারিত সময়ের কিছু পরে অনুষ্ঠান শুরু করব।’
বৃহস্পতিবার দুপুরে কবীর সুমন ঢাকায় এসেছেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর গানের অনুষ্ঠানের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়। তখন পুলিশ বলে, জাদুঘর গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ওই এলাকায় অনুষ্ঠান করার অনুমতি তারা দেয়নি।
এর আগেও বেশ কয়েকবার ঢাকায় গাইতে এসেছেন কবীর সুমন। সর্বশেষ এসেছিলেন ১৩ বছর আগে, ২০০৯ সালে। এবার তাঁর ঢাকা সফরের বিশেষ উপলক্ষ আছে। ১৯৯২ সালে প্রকাশিত হয় কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। বলা হয়, এই অ্যালবামের গানগুলো আধুনিক গানের গতিপথ পাল্টে দিয়েছিল।
‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। এ উপলক্ষ উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশে গাইতে এসেছেন তিনি। অনুষ্ঠানের নাম তাই রাখা হয়েছে, ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন, সুমনের গান ও বাংলা খেয়াল।’

দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
৬ ঘণ্টা আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
৮ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
৯ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
১১ ঘণ্টা আগে