বিশ্বের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেটালিকা তাদের নিজস্ব দাতব্য সংগঠন ‘অল উইদিন মাই হ্যান্ডস’র মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প দুর্গতদের জন্য আড়াই লাখ ডলার সহায়তা পাঠিয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
টুইটারে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাতব্য সংগঠনটি সমবেদনা জানিয়ে বলে, তুরস্কের দক্ষিণাঞ্চলে ও সিরিয়ার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞে আমরা নির্বাক হয়ে পড়েছি।
সংগঠনটি জানায়, তারা ডাইরেক্ট রিলিফ ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের দুটি অলাভজন প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার ডলার করে দেবে।
গত মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে অল উইদিন মাই হ্যান্ডস আরও জানায়, এই তহবিল ‘অত্যন্ত জরুরি স্বাস্থ্য সেবা ও খাবারের’ জন্য ব্যয় করা হবে।
উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। এ পর্যন্ত এই মর্মান্তিক ও ভয়াবহ দুর্যোগে দুই দেশ মিলিয়ে ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত মেটালিকা এই পর্যন্ত গ্র্যামি জিতেছে আটবার। তাদের টানা পাঁচটি অ্যালবাম মুক্তির প্রথম সপ্তাহে ছিল বিলবোর্ডের শীর্ষে। এর মধ্যে মেটালিকা নামের অ্যালবামটিকে ধরা হয় ইতিহাসের অন্যতম ব্যবসাসফল অ্যালবাম। ১৯৯১ সাল থেকে সাউন্ডস্ক্যানের হিসাবে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। সব অ্যালবাম মিলিয়ে বিক্রির হারে তারা আছে তৃতীয় অবস্থানে। ২০০৯ সালে তাদের নাম উঠেছে রক অ্যান্ড রোল হল অব ফেমেও।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে