নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘খেয়ালী সুর’। প্রকাশিত হয়েছে ফাহমিদা নবী নামের ইউটিউব চ্যানেলে। গানের কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘সবার মনোযোগ এখন ভিউ-বাণিজ্যে। কী করে ভাইরাল হওয়া যায়, সবার মাঝে এখন সেই চেষ্টা স্পষ্ট। আমি মনে করি বিষয়টা সাময়িক। তবে এই প্রবণতার কারণে আমাদের সংস্কৃতির ক্ষতি হয়ে যাচ্ছে। আমি ভাইরাল হওয়ার চেয়ে বরাবরই সুস্থ সংগীত চর্চার চেষ্টা করি। এই গানটাও সেই ধারাবাহিকতায় গাওয়া। ভাইরালের দুনিয়ায় এই গান কতটা সাড়া ফেলবে জানি না, তবে গানের সমঝদার শ্রোতাদের কাছে ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে। আমি বিশ্বাস করি, যাঁরা গান ভালোবাসেন, যাঁরা গানের প্রকৃত শ্রোতা, তাঁরা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান শোনেন। তাঁরাই আমার গানের প্রকৃত শ্রোতা। খেয়ালী সুর তাঁদের ভালো লাগবে।’
বেশ কয়েক বছর ধরেই গান গাওয়ার পাশাপাশি নিজে সুর করছেন ফাহমিদা নবী। ইতিমধ্যে তাঁর সুর করা বেশ কিছু গান প্রকাশিত হয়েছে। যদিও খেয়ালী সুর গানটি তাঁর সুর করা নয়, তবে অন্যের সুর করা ও লেখা গান নিজের পছন্দ হলেই তাতে কণ্ঠ দেন তিনি। ফাহমিদা নবী বলেন, ‘আমার গাওয়া অনেক গানের সুর আমার নিজে করা। এতে একধরনের আত্মতৃপ্তি পাই। তবে আমাদের অনেক মেধাবী সুরকার আছেন, যাঁদের সুরে গান করতে পারা যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। ফোয়াদ নাসের বাবু তেমনই একজন সুরকার। আমিরুল ইসলাম অরুণের কথাগুলো খুবই সুন্দর, সেই কথাগুলো সুরে বেঁধে সুন্দর একটা গান বেঁধেছেন ফোয়াদ নাসের বাবু। আমার ভীষণ মনে ধরেছে।’

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ওটিটি কনটেন্টে প্রথম কাজ করেন ‘যদি কিন্তু তবুও’ নামের ওয়েব ফিল্মে। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড় পর্দার সিনেমা হিসেবে।
৩৮ মিনিট আগে
বিজ্ঞাপনচিত্রের পরিচিত মুখ আদনান আল রাজীবকে নাটক নির্মাণেও পাওয়া গেছে। বানিয়েছেন ওটিটি কনটেন্ট। তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে কান চলচ্চিত্র উৎসবে।
১ ঘণ্টা আগে
মার্শাল আর্টস ও ফুটবলের সংমিশ্রণে তৈরি স্পোর্টস-কমেডি ‘শাওলিন সকার’ বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। ২০০১ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় দেখানো হয়েছিল একদল শাওলিন সন্ন্যাসীর ফুটবল বিশ্বজয়ের গল্প। হংকংয়ের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা স্টিফেন চৌ সিনেমাটি পরিচালনা করেন এবং অভিনয় করেন প্রধান চরিত্রে।
১ ঘণ্টা আগে
হলিউড তারকা বেন অ্যাফ্লেকের এআই স্টার্টআপ ‘ইন্টারপজিটিভ’ বিপুল মূল্যে কিনে নিয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি ফেডারেল ফাইলিংয়ে প্রকাশ পেয়েছে, এই চুক্তির জন্য নেটফ্লিক্স নগদ ৫৮৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।
১ ঘণ্টা আগে