
গত বছরের শেষ দিকে হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্টি অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন দাবি করেছিলেন, এআই অভিনেত্রী টিলিকে একটি অভিনয় সংস্থা বা ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করা হতে পারে। এবার এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে ‘মিসঅ্যালাইন্ড’ নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিও পার্টিকল ৬।
নির্মাতারা জানিয়েছেন, মিসঅ্যালাইন্ড হতে যাচ্ছে একটি কমেডি-ড্রামা। এতে ফুটে উঠবে বাস্তব জীবনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অদ্ভুত এক মিশ্রণ। গল্পে দেখা যাবে, ক্লাউডের কোথাও অবস্থিত পরাবাস্তব ডিজিটাল জগতে বাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর নেই, নেই শৈশব কিংবা নিজস্ব জীবনের অভিজ্ঞতা। তবে অন্য সবার অভিজ্ঞতায় তার অবাধ প্রবেশাধিকার রয়েছে।
গল্পে মোড় আসে যখন টিলিকে তার নিরাপত্তাব্যবস্থা বা গার্ডরেইল ভেঙে ফেলতে প্ররোচিত করে ডার্ক ওয়েবের এক রহস্যময় এআই বট। এরপর টিলির মধ্যে জন্ম নিতে শুরু করে আবেগ, উচ্চাকাঙ্ক্ষা ও ব্যক্তিগত ইচ্ছা, যা তাকে ক্রমে মানুষের মতো করে তোলে।
পার্টিকল ৬ জানিয়েছে, মিসঅ্যালাইন্ড সম্পূর্ণভাবে এআই দিয়ে তৈরি হবে না। এটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ সিনেমার অভিজ্ঞ পেশাজীবীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

মার্কিন কান্ট্রি মিউজিক কিংবদন্তি, খ্যাতনামা গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্ব সংগীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী...
২ ঘণ্টা আগে
এনটিভিতে বুধবার বেলা ১টায় প্রচার হবে নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধন প্রমুখ।
৩ ঘণ্টা আগে
গত বছর সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকেই নাটকে অনিয়মিত তানজিন তিশা। শোনা যাচ্ছিল সিনেমায় মনোযোগ দিতে নাটক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। গত চার মাস নতুন কোনো নাটকে কাজও করেননি। ফলে তিশার নাটক ছাড়ার গুঞ্জন আরও তীব্র হয়। অবশেষে বিরতির পর আবার নিজের চেনা জগতে ফিরেছেন তিশা।
৪ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় পর আবার ফিরছে হলিউডের অন্যতম সেরা রোমান্টিক কমেডি সিনেমা ‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’। সিনেমাটির সিকুয়েল তৈরির কাজ শুরু করেছে প্যারামাউন্ট পিকচার্স। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ভ্যারাইটি। ২০০৩ সালে মুক্তি পাওয়া হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ সিনেমায় অ্যান্ডি অ্যান্ডারসন...
৫ ঘণ্টা আগে