ভিন্ন ধরনের কথা, গায়কি আর উপস্থাপনা দিয়ে শ্রোতাদের মন জয় করা ব্যান্ড ‘জলের গান’। ফোক-ফিউশন ধারার এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। শুরু থেকেই ব্যান্ডের ভোকাল হিসেবে আছেন রাহুল আনন্দ। দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে তিনি এমন গান তুলে নেন কণ্ঠে, যা প্রতিনিধিত্ব করে বাঙালি সংস্কৃতির। খুব কম সময়ে ‘জলের গান’ তাই পৌঁছে গেছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। পারফর্ম করেছে ভারতের কয়েকটি টিভি চ্যানেলসহ বিভিন্ন সংগীত উৎসবে।
‘জলের গান’ এবার কণ্ঠে তুলেছে বিখ্যাত মরমী শিল্পী গফুর হালীর জনপ্রিয় গান ‘দেখে যারে মাইজভান্ডারি হইতাছে নূরের খেলা’। গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। কয়েক দিন আগে গানের ভিডিও শুটিংয়ে অংশ নিয়েছে ‘জলের গান’। এরই মধ্যে প্রকাশ হয়েছে ২৩ সেকেন্ডের দুটি টিজার। ব্যান্ডটির ভোকাল রাহুল আনন্দ বলেন, ‘গানটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে পারছি না। প্রচারণা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বড় পরিকল্পনা আছে। শুধু এটুকু জানিয়ে রাখি, খুব আনন্দ নিয়ে গানটি করেছি আমরা। কথা ছিল একটি গান করার। কিন্তু শেষ পর্যন্ত দুটি গান করেছি। সঙ্গে যোগ হয়েছে নাটকীয়তা। গানের পাশাপাশি জলের গানের নিজস্ব ঢঙের পারফরম্যান্সও থাকছে গানে।’
‘দেখে যারে মাইজভান্ডারি’ গানটি এর আগেও পারফর্ম করেছিলেন তাঁরা। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘বাংলার গান’-এ গানটি গেয়েছিলেন আসরের প্রতিযোগী ইলমা। সঙ্গে বাজিয়েছিল জলের গান। কিন্তু পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে এবারই প্রথম এ গান গাইল ব্যান্ডটি।
এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘এমনিতেই জলের গান ভীষণ জনপ্রিয় একটি গানের দল। তাদের গায়কী গানটি নতুন মাত্রা যোগ করবে নিশ্চিত। ইতিমধ্যে গানটির টিজার প্রকাশিত হয়েছে। বেশ সাড়া পাচ্ছি।’
‘দেখে যারে মাইজভান্ডারি’র সঙ্গে জলের গানের পারফরম্যান্স শিগগিরই দেখা যাবে ‘আইপিডিসি-আমাদের গান’ ইউটিউব চ্যানেলে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৫ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৫ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৫ ঘণ্টা আগে