
ছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম ‘জাদু’। এতে হাবিবের সঙ্গে একটি অংশে গাইবেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগর রুস্তম। আজ কোক স্টুডিও বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
গত মঙ্গলবার রাতে কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?’ এ ঘোষণায় ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন। তবে কোক স্টুডিও আনুষ্ঠানিকভাবে শিল্পীর নাম প্রকাশ করেনি।
আজকের পত্রিকাকে কোক স্টুডিও বাংলার একটি সূত্র জানিয়েছে, জাদু শিরোনামের গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’—এমন কথার গানটির কথা ও সুর বাউল শাহ খোয়াজ মিয়ার। এর আগে অনেক শিল্পী গেয়েছেন জনপ্রিয় এই গান। এবার বাউল শাহ খোয়াজ মিয়ার কথা ও সুরের জাদু শোনা যাবে কোক স্টুডিও বাংলার প্ল্যাটফর্মে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সংগীতায়োজনও করেছেন হাবিব। জানা গেছে, জাদু গানের একটি অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশটুকু গেয়েছেন তাজিকিস্তানের মেহেরনিগর রুস্তম।
জাদু কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। টানা দুই সিজনের সাফল্যের পর ২০২৪ সালে পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছিল তৃতীয় সিজনের প্রথম গান ‘তাঁতি’। ওই বছরের ৩ মে আসে দ্বিতীয় গান ‘মা লো মা’। এরপর ২৫ মে ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ প্রকাশের পর থেমে গিয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৪ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৫ ঘণ্টা আগে