পপ তারকা হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা রয়েছে নিক জোনাসের। জোনাস ব্রাদার্সের অন্যতম সদস্য তিনি। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে সম্প্রতি প্রাগে আয়োজিত এক কনসার্টে গাইছিলেন নিক। সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই জো জোনাস ও কেভিন জোনাস। হঠাৎ গান থামিয়ে দেন প্রিয়াংকা চোপড়ার স্বামী। দুই হাতে বিপদ সংকেত দেখিয়ে মঞ্চ থেকে দ্রুত নেমে আসেন। দৌড়ে বেরিয়ে যান কনসার্টস্থল থেকে।
এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, স্বাভাবিকভাবেই মঞ্চে গান গাইছিলেন নিক। হঠাৎ আশপাশে তাকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ান। নিরাপত্তারক্ষীকে উদ্দেশ করে বিপদ সংকেত দেখিয়ে দৌড়ে মঞ্চ থেকে নেমে যান। তার পেছনে দৌড়াতে থাকেন নিরাপত্তারক্ষীও। নিক দৌড়ে বেরিয়ে গেলেও তখনও মঞ্চে ছিলেন জো ও কেভিন। দর্শক বুঝে উঠতে পারছিলেন না আসলে কী ঘটছে!
জানা গেছে, দর্শকদের মধ্য থেকে এক ব্যক্তি লেজার লাইট তাক করেছিলেন নিকের দিকে। সে আলো নিকের মুখে এসে পড়ছিল। এ ঘটনায় ভয় পেয়ে যান গায়ক। বিপদের আশঙ্কা করে দ্রুত মঞ্চ থেকে নেমে যান।
কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে তৎপর হন। শুরু হয় তল্লাশি অভিযান। যে দর্শক নিকের দিকে লেজার তাক করেছিলেন, তাঁকে চিহ্নিত করা হয়। তবে কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না ওই দর্শকের। সব জানার পর তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর মঞ্চে ফেরেন নিক জোনাস। আবার গান শুরু করেন। এর পর আর কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করতে পেরেছে জোনাস ব্রাদার্স।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১০ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১০ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
১০ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে