ঈদুল ফিতরে মুক্তি পাবে রনি রেজার প্রবাসীদের নিয়ে লেখা গান ‘দেশ থেকে বহুদূর...’। গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। সুর দিয়েছেন খায়রুল ওয়াসী। আসছে ঈদুল আজহায় গানটি প্রকাশ হবে প্রবাস টাইমের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রবাস টাইমের সম্পাদক মো. বাইজিদ আল-হাসান।
বাইজিদ বলেন, ‘এক মাস আগে রাজধানীর নিকেতন এলাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এরপর পর্যায়ক্রমে গানের সমস্ত কাজ শেষ করা হয়। সব ঠিকঠাক থাকলে ঈদুল আজহার আগের রাতে গানটি মুক্তি দেয়া হবে। গানটিতে প্রবাসীদের হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার কথা উঠে এসেছে। এক কথায় একজন প্রবাসীর বাস্তব চিত্র ফুঁটে উঠেছে এই গানটিতে। যেমন কথাগুলো হৃদয়ছোঁয়া, তেমনই মায়াবী সুর। সবার শ্রদ্ধেয় বাবু ভাইও দরদ দিয়ে গেয়েছেন। সব মিলে অসাধারণ কিছুর অপেক্ষায় আছি আমরা।’
এর আগেও রনি রেজার লেখা একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। তার লেখা গল্পের বইও পাঠকনন্দিত হয়েছে। অর্জন করেছেন বেহুলাবাংলা বেস্ট সেলার সম্মাননা ২০১৯।
গানটির বিষয়ে গীতিকার রনি রেজা বলেন, ‘এক কোটির ওপর প্রবাসী বাঙালি রয়েছে বিভিন্ন দেশে। আপনজনের মায়া ত্যাগ করে, আপন ভূমি ছেড়ে, সমস্ত দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে তারা উপার্জন করে যাচ্ছেন কেবল আপনজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তাদের সত্যিকার কষ্টটাও হয়তো আমরা অনেকে অনুভব করতে পারি না। এই অনুভবের জায়গা থেকেই গানটি লেখা। প্রবাসী ভাইদের ভালো লাগলেই গানটি সার্থক হবে।’
ফজলুর রহমান বাবু বলেন, গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। প্রবাসীদের নিয়ে অনেক গান হলেও এটি ভিন্ন রকমের। আশা করছি সবার ভালো লাগবে।

কারিনার মরদেহ চেন্নাই থেকে আগামীকাল রোববার (১৭ মে) দুপুরে দেশে আসবে। এরপর বনানী ডিওএইচএস মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। আগামী সোমবার (১৮ মে) কারিনার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় তাঁর নানা বাড়িতে নেওয়া হবে। সেখানেই তাঁকে দাফন করা হবে।
৯ ঘণ্টা আগে
২০২১-২২ অর্থবছরে ‘বনলতা সেন’ সিনেমার জন্য সরকারি অনুদান পান মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে নানা বিষয় নিয়ে নির্মাতার সঙ্গে সহ-প্রযোজক তরুণ মজুমদারের মতানৈক্য তৈরি হয়েছে। আদালতেও গড়িয়েছে বিষয়টি। এই আইনি জটিলতার মধ্যেই গতকাল পোস্টার প্রকাশ করে বনলতা সেন..
১৬ ঘণ্টা আগে
প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ উপন্যাস অবলম্বনে একই নামে ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন হাসান রেজাউল। ২০২১ সালের শেষ দিকে এনটিভিতে শুরু হয়েছিল ধারাবাহিকটির প্রচার, ২০৯ পর্ব দিয়ে শেষ হয় ২০২৩ সালে। তিন বছর পর নতুন আঙ্গিকে ফিরছে প্রশংসিত এই ধারাবাহিক নাটক।
১৭ ঘণ্টা আগে
কান উৎসবে এ বছর স্বর্ণপাম জেতার লড়াইয়ে আছে ২২টি সিনেমা। সবচেয়ে বেশি আলোচনা চলছে যেসব সিনেমা ঘিরে, তার মধ্যে অন্যতম ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’। আসগর ফারহাদি সব সময়ই সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে বড় সামাজিক সত্য তুলে ধরেন। প্যারালাল টেলসও তার ব্যতিক্রম নয়।
১৮ ঘণ্টা আগে