
অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
অর্থহীনের সঙ্গে মার্ক ডনের যাত্রা ১০ বছরের বেশি সময়ের। সেই যাত্রার কথা জানিয়ে মার্ক ডন বলেন, ‘এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রতিটা মুহূর্তে ব্যান্ডটির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি। আশা করি অর্থহীন ভবিষ্যতেও সেরা সব গান উপহার দেবে। কৃতজ্ঞতা ও গর্ব নিয়েই এই অধ্যায় শেষ করছি।’
অর্থহীনের সঙ্গে এহতেশাম আলী মঈনের পথচলা ছিল মাত্র দেড় বছরের। গত বছরের জানুয়ারিতে অর্থহীনে যোগ দেন তরুণ এই গিটারিস্ট। মঈন বলেন, ‘আমার সংগীতযাত্রার পরবর্তী ধাপে পা দেওয়ার আগে অর্থহীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্থহীনের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। এখন থেকে স্বাধীনভাবে সংগীতচর্চা চালিয়ে যেতে চাই।’
বিদায়বেলায় মার্ক ডন ও এহতেশাম আলী মঈনের প্রতি শুভকামনা জানিয়েছে অর্থহীন। গতকাল সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশ করে অর্থহীন লিখেছে, ‘পরিবর্তনই ধ্রুব সত্য—বিশেষ করে এমন একটি ব্যান্ডের জন্য যারা কয়েক দশক ধরে গান, সংগ্রাম আর বিজয়ের পথে হেঁটেছে। আজ আমরা আমাদের লাইনআপের একটি বড় পরিবর্তনের কথা আপনাদের জানাচ্ছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যাঁরা আমাদের গান এবং আত্মার সঙ্গে মিশে ছিলেন—মার্ক ডন ও এহতেশাম আলী মঈন। তাঁরা সব সময় অর্থহীনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন।’
একই সঙ্গে তিন সদস্যের যুক্ত হওয়ার খবর জানিয়েছে অর্থহীন। ব্যান্ডটির একসময়ের সদস্য শিশির আহমেদ আবার ফিরেছেন। দীর্ঘ ২০ বছর অর্থহীনের হয়ে কাজ করার পর ২০২৩ সালে ব্যান্ড ছেড়েছিলেন তিনি। অর্থহীনের লাইনআপে গিটার ও কি-বোর্ডসে আবারও পাওয়া যাবে তাঁকে। নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন আদনান আতিক ও শেখ এম রিয়াজ। আতিক থাকবেন কি-বোর্ডস ও গিটারে এবং মেকানিকস ব্যান্ডের রিয়াজ এখন থেকে অর্থহীনে বাজাবেন গেস্ট ড্রামার হিসেবে।
অর্থহীন ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতোই আছে। আমরা স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার জন্য প্রস্তুতি নেব শিগগিরই; সেই চেনা বিশৃঙ্খলা আর মেলোডি নিয়ে, যা আপনারা সব সময় ভালোবেসে এসেছেন। আমাদের প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য দর্শক-শ্রোতাদের ধন্যবাদ। সেরা সময়টা এখনো আসা বাকি। অর্থহীন মরে নাই। অদ্ভুতদের জয় হোক।’

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৯ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৯ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২০ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে