সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে। নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। সিরিজের নাম ‘ক্যাকটাস’। এটি রচনা ও পরিচালনা করছেন শিহাব শাহীন। এরই মধ্যে সিরিজের বেশ কিছু অংশের শুটিং শেষ করেছেন প্রীতম, কয়েক দিনের মধ্যেই শেষ করবেন বাকি অংশের কাজ। প্রীতমের বিপরীতে থাকছেন মেহজাবীন চৌধুরী।
নতুন ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘এর আগে দর্শক আমাকে যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছেন, এই সিরিজের চরিত্রটি সেগুলো থেকে বেশ ভিন্ন। এখনই সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে, এতটুকু বলা যায়, ০০৭-এর একটা ভাইভ থাকবে এই ওয়েব সিরিজে। অ্যাকশন ঘরানায় তৈরি হচ্ছে সিরিজটি। থাকছে একটি সুন্দর গল্প। কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এবারই প্রথম মেহজাবীন চৌধুরীর সঙ্গে অভিনয় করছি। মেহজাবীন ভালো অভিনয় করেন। সহশিল্পী হিসেবেও তিনি দারুণ। এরই মধ্যে ওয়েব সিরিজের বেশির ভাগ অংশের শুটিং হয়ে গেছে। আর কয়েক দিনের শুটিং বাকি আছে। নির্মাতা শিহাব শাহীন ভাই বেশ যত্ন নিয়ে, ধরে ধরে কাজটি করছেন। আমার বিশ্বাস, ঈদের প্রশংসিত কনটেন্টগুলোর মাঝে একটি হবে ক্যাকটাস’।
এর আগে শিহাব শাহীনের ওয়েব কনটেন্ট ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে অভিনয় করেছিলেন প্রীতম হাসান। এটি প্রকাশিত হয়েছিল চরকিতে। ক্যাকটাস সিরিজটিও প্রকাশ করা হবে চরকিতে। ক্যাকটাসে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।
নতুন গান নিয়েও ব্যস্ততা রয়েছে প্রীতমের। এর আগে তিনি শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়াধুরা’, ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ ও ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গান দিয়ে প্রশংসিত হয়েছেন। এবার ঈদেও তিনি শাকিব খান অভিনীত আরও একটি সিনেমার জন্য গান গাইছেন। কিছুদিনের মধ্যেই গানটি নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান পি টিউনের স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, প্রযোজক, প্রকাশক ও বিডি ২৯ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী জসিম উদ্দিন আকাশ।
১০ ঘণ্টা আগে
বাইকের চেয়ে বরাবরই চার চাকা চালাতে বেশি পছন্দ করতেন উত্তমকুমার। কোনো সিনেমার দৃশ্যে গাড়ি চালানোর শট থাকলে খুবই খুশি হতেন। শোনা যায়, ‘সপ্তপদী’ সিনেমার ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্যে বাইকের বদলে নাকি গাড়িতে চেপেই শুটিং করতে চেয়েছিলেন তিনি!
২০ ঘণ্টা আগে
ভবানীপুরের মধ্যবিত্ত ঘরের ছেলে। ছোটবেলায় থিয়েটার দেখে অভিনয়ের প্রতি ভালো লাগা, লুকিয়ে রিহার্সাল দেখা, পরে যুক্ত হয়ে যাওয়া পাড়া আর স্কুলের নাটকের সঙ্গে এবং এভাবে অভিনয়ের প্রেমে বিভোর হয়ে যাওয়া সেই ছিপছিপে গড়নের ছেলেটি নেহাতই ঝোঁকের মাথায় ঢুকে পড়েছিলেন চলচ্চিত্রে।
১ দিন আগে
তত দিনে উত্তমকুমার বাংলা ইন্ডাস্ট্রির একচ্ছত্র নায়ক। যে সিনেমাই মুক্তি পাচ্ছে, ঢেউয়ের মতো দর্শকেরা ঝাঁপিয়ে পড়ছে প্রেক্ষাগৃহে। সেই আবহে ১৯৫৬ সালে এল দেবকী বসু পরিচালিত ‘নবজন্ম’। এতে নতুন চমক নিয়ে এলেন মহানায়ক। সেই প্রথম দেখা গেল, সাতটি বৈষ্ণব পদাবলি নচিকেতা ঘোষের সুরে নিজেই গেয়েছেন উত্তম। গানগুলো ভা
১ দিন আগে