জন কবির, মূলত গানের মানুষ। ব্ল্যাক ব্যান্ডের ভোকাল হিসেবে পরিচিতি পান তিনি। এরপর অভিনেতা হিসেবেও পাওয়া গেছে তাঁকে। তবে সেখানেও নিয়মিত হননি জন কবির। ২০২০ সালে করোনার সময় তিনি শুরু করেন সঞ্চালনা। তাঁর সঞ্চালিত পডকাস্ট আসে আলোচনার কেন্দ্রে। এবার জন কবির হাজির হলেন নতুন আরেক পরিচয়ে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নির্মিত ‘আমেরিকান ড্রিম’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকছেন জন কবির। সেখানেই তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্যটি। আড়াই মিনিট দৈর্ঘ্যের আমেরিকান ড্রিম শর্টফিল্মের প্রথম এপিসোডে একক অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনিও প্রায় তিন বছর ধরে থাকছেন যুক্তরাষ্ট্রে। প্রবাসজীবনের সংগ্রাম নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি।
কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তার পাশে রাখা কাঠ সরাচ্ছেন জায়েদ খান। অনেকেই ধরে নিয়েছিলেন, বিদেশে গিয়ে হয়তো শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করছেন জায়েদ। অবশেষে জানা গেল এই ছবির পেছনের কারণ। এটি ছিল এই স্বল্পদৈর্ঘ্য সিনেমার শুটিংয়ের দৃশ্য।
আমেরিকান ড্রিমের গল্পে জায়েদ খান একজন নির্মাণশ্রমিক। কোনোমতে দিন পার করে, ছুটির দিনেও কাজ করতে হয় তাকে, যাতে দেশে তার পরিবার ভালো থাকে। পরিবারের সদস্যরা দুশ্চিন্তা করবে ভেবে মিথ্যা বলে। পরিবারকে জানায়, সে খুব ভালো আছে। অতীতে জায়েদ খানের অভিনয় নিয়ে সমালোচনা হলেও আমেরিকান ড্রিম স্বল্পদৈর্ঘ্যের চিত্রটা ভিন্ন। গত শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত সংবাদমাধ্যম ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে শর্টফিল্মটি প্রচারিত হওয়ার পর প্রশংসায় ভাসছেন অভিনেতা।
এটা জনের প্রথম নির্মাণ হলেও আড়ালে থাকতে চেয়েছিলেন তিনি। তাই নির্মাতা হিসেবে ব্যবহার করেন নামের শর্ট ফর্ম জেকে। তবে স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশ্যে আসতেই জেকের খোঁজ নিতে শুরু করেন সবাই। বেশি সময় আড়ালে থাকতে পারেননি তিনি। ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া সাদ আল আমীনের শেয়ার করা ভিডিওতে জন কবিরকে বলতে শোনা যায়, ‘লুকায় থাকতে চেয়েছিলাম। কিন্তু পারলাম কোথায়?’ এরপর স্বল্পদৈর্ঘ্যটি ফেসবুকে শেয়ার করে জন কবির লেখেন, ‘থলের বিড়ার বেরিয়ে গেল। আমিই চলচ্চিত্র নির্মাতা জেকে।’

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
১৮ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
১৮ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
১৮ ঘণ্টা আগে