লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে যেন সাজানো ছিল ‘ওপেনহাইমার’ এর জন্যই। পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমার জীবনীভিত্তিক আলোচিত চলচ্চিত্রটি এবার সর্বোচ্চ ১৩টি শাখায় অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। ৯৬তম পুরস্কারের মঞ্চে সিনেমাটি শুধু সেরা সিনেমার পুরস্কার জেতেনি, জিতেছে সেরা নির্মাতা, অভিনেতা, পার্শ্ব অভিনেতা থেকে মোট সাতটি ক্যাটাগরিতে অস্কার।
পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। সিনেমাটি এবারের অস্কারে জিতে নিল সেরা সিনেমার পুরস্কার।
এবারের অস্কারের সেরা সিনেমার ক্যাটাগরি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল মনোনয়ন তালিকা ঘোষণার আগে থেকেই। এ বিভাগে মনোনয়ন তালিকায় আরও ছিল,—‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
সেরা সিনেমার পুরস্কার ছাড়াও সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি জিতেছেন সেরা অভিনেতার অস্কার। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এ ছাড়া সিনেমাটির জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছে হয়তে ফন হয়তেমা। সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য সেরা মৌলিক আবহসংগীতের অস্কার জিতেছেন লুদবিগ গোরানসন।
উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখেন সুমী শারমীন। তাঁর লেখা অনেক গানে নিজে কণ্ঠ দিয়েছেন, গেয়েছেন অন্য শিল্পীরাও। এবার সুমীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি হয়েছে গান দুটি। সুর করেছেন রুমন হায়াত।
১ ঘণ্টা আগে
নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
২ ঘণ্টা আগে
নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
৩ ঘণ্টা আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৫ ঘণ্টা আগে