‘জোকার’-ভক্তদের জন্য সুখবর। ২০১৯ সালে বিশ্বব্যাপী সাড়াজাগানো এই সিনেমার সিক্যুয়াল আসছে এবার। সিনেমার ক্লাইমেক্সের মতোই হঠাৎ এল ঘোষণা। জোকার-ভক্তদের চমকে দিলেন পরিচালক টড ফিলিপস নিজেই।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার টড ফিলিপস তাঁর ইনস্টাগ্রামে সিনেমার পাণ্ডুলিপির একটি ছবি শেয়ার করেছেন। লাল রঙের সেই পাণ্ডুলিপির কাভারের ওপর কালো রঙে লেখা ‘জোকার: ফোলি আ ডিউক্স’। আরেকটি ছবিতে দেখা যায়, সিনেমাটির চিত্রনাট্য পড়ছেন জোকার-খ্যাত অভিনেতা ওয়াকিন ফিনিক্স। এবারও যে তিনি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
টড ফিলিপসের এই পোস্টের পর ভক্তদের অপেক্ষা যে অবসান হতে চলেছে বলতেই হয়। এবারও যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্কট সিলভার ও টড ফিলিপস। তবে ছবির গল্প, কবে শুটিং, কবে নাগাদ মুক্তি এ বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
২০১৯ সালে মুক্তি পায় সুপারহিরো দুনিয়ার বিখ্যাত ভিলেন চরিত্র নিয়ে বানানো সিনেমা ‘জোকার’। তুমুল দর্শকপ্রিয়তার পাশাপাশি এ সিনেমার মূল চরিত্র জোকার নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সিনেমাজগতে। সিনেমাটি বক্স অফিসে ব্যবসাও করেছে দুহাত ভরে। বিশ্বব্যাপী আয় করেছে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
জোকার ছবির গল্পে দেখানো হয় আশির দশকের ঘটনা। আর্থার ফ্লেক নামের ব্যর্থ এক কমেডিয়ান সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় একসময় উন্মাদ হয়ে যায়। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। জোকার চরিত্রটির মধ্য দিয়ে সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের কষ্ট ও দুর্দশা ফুটিয়ে তোলেন নির্মাতা।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে