‘নাগিন’ আর ‘নিগাহেঁ’ সিনেমায় নাগিনরূপে অভিনয় করেছিলেন শ্রীদেবী। বছর দুই আগে শ্রদ্ধার কাছে দুটি সিনেমার রিমেকের প্রস্তাব যায়। তখন রাজি হননি শ্রদ্ধা। জানিয়েছিলেন, শ্রীদেবীকে নিজের আদর্শ হিসেবে মানেন। তাই তাঁর অভিনীত চরিত্রে অভিনয় করার মতো চ্যালেঞ্জ নিতে চাইছেন না।
শ্রদ্ধা এবার জানালেন, নাগিন চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে তা শ্রীদেবী অভিনীত সিনেমার সিক্যুয়েল নয়। নতুনভাবে তৈরি হয়েছে সিনেমার গল্প। পরিচালক বিশাল ফুরিয়াও নিশ্চিত করেছেন এ তথ্য। ভারতীয় লোককথার ওপর ভিত্তি করে গল্প লেখা হয়েছে। বড় বাজেটের এই সিনেমার শুটিং শুরু হবে আগামী মাস থেকে।
শ্রদ্ধা এখন অভিনয় করছেন লাভ রঞ্জনের একটি সিনেমায়। এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন। মুম্বাইয়ে চলছে সিনেমাটির শুটিং। আগামী সপ্তাহে গানের শুটিং শুরু হবে স্পেনে। নিজের এই সিনেমা নিয়ে শক্তি কাপুরকন্যা শ্রদ্ধা বলেন, ‘লাভ রঞ্জন আর রণবীরের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। নাম চূড়ান্ত না হলেও এটা নিশ্চিত করে বলতে পারি, দারুণ মজার এক সিনেমা হচ্ছে।’
‘চালবাজ ইন লন্ডন’ সিনেমায়ও কাজ করার কথা শ্রদ্ধার। শোনা যাচ্ছে, আপাতত স্থগিত হয়েছে এই প্রজেক্ট। সেই অবকাশেই শ্রদ্ধা শুরু করবেন নাগিনের শুটিং।
২০২০ সাল থেকে পর্দায় নেই শ্রদ্ধা কাপুর। তবে তা শ্রদ্ধার জনপ্রিয়তাকে প্রভাবিত করেনি। ইনস্টাগ্রামে বলিউড তারকাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অনুসারী এখন শ্রদ্ধার। প্রিয়াঙ্কা চোপড়া আছেন প্রথম স্থানে।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫