আশির দশক থেকে পরিচয় হলিউডের কিংবদন্তি প্রযোজক জন পিটার্স ও হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের। বন্ধু হিসেবে একে অপরের বিপদে-আপদে পাশে থেকেছেন। ২০২০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও ১২ দিনেই তাঁদের সংসার বিচ্ছেদে রূপ নেয়।
তবে ভালোবাসার অনন্য এক নজির স্থাপন করলেন জন পিটার্স। উইলে প্রাক্তন স্ত্রী পামেলা অ্যান্ডারসনের নামে উইল করেছেন ১ কোটি ডলার। এমন খবরই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
২০২০ সালের জানুয়ারির শেষ নাগাদ বিয়ে করেন ‘ব্যাটম্যান’ ও ‘সুপারম্যান রিটার্নস’–এর মতো সিনেমার প্রযোজক জন পিটার্স ও হলিউডের ‘স্ন্যাপড্র্যাগন’ খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে হাঁটেন জন–পামেলা দম্পতি।
হলিউডের বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটির সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পামেলা সম্পর্কে জন পিটার্স বলেন, ‘আমি সব সময় পামেলাকে ভালোবেসে যাব, সে সর্বদা আমার হৃদয়ে আছে...প্রকৃতপক্ষে, আমার ইচ্ছাতেই আমি তার জন্য ১ কোটি ডলার রেখেছি। এ সম্পর্কে সে জানে না। এমনকি অন্য কেউই এ ব্যাপারে জানে না। আমি আপনাদের কাছেই প্রথম বলছি। যদিও সম্ভবত আমার এটা বলা উচিত নয়। এটা তার জন্য রাখা, তার প্রয়োজন হোক বা না হোক।’
১৯৮০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের প্লেবয় ম্যানশনে পামেলাকে দেখেন জন। প্রথম দেখাতেই পামেলার প্রেমে পড়েন। এরপর একে অপরের বন্ধু হিসেবে কেটে গেছে অনেক বছর।
বে–ওয়াচ পামেলা অ্যান্ডারসন ১৯৯৫ সালে টমি লিকে বিয়ে করেন। এ ছাড়া তিনি কিড রক, রিক সলোমনকেও বিয়ে করেছিলেন। ড্যান হেহার্স্টকের সঙ্গেও এক বছর সংসার করেছিলেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে