চলতি বছরের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন শন পেন। কিন্তু নিজের এই তৃতীয় অস্কার জয়ের রাতে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না তিনি। কিয়েরান কালকিন যখন বিজয়ী হিসেবে শন পেনের নাম ঘোষণা করেন, তখন দেখা যায় অস্কারের আসরে কোথাও নেই তিনি! পরে শন পেনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন কিয়েরান কালকিন নিজেই।
সম্প্রতি নিউইয়র্কের ট্রাইবেকা ফেস্টিভ্যালে অংশ নিয়ে কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শন পেন জানান, এবারের অস্কারের আসরে অংশ না নিয়ে তিনি ইউক্রেনে গিয়েছিলেন। সেখানে বসেই টেলিভিশনের পর্দায় অস্কার উপভোগ করেছেন। অভিনেতা হাসতে হাসতে বলেন, ‘জীবনে এই প্রথম আমি শান্তিতে অস্কার অনুষ্ঠান উপভোগ করলাম, দারুণ ছিল।’
শুধু অস্কার নয়, এ ধরনের বড় আয়োজন আজীবনের জন্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন শন পেন। মূলত নিজের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্কার বা বড় বড় অ্যাওয়ার্ড শো তাঁর মধ্যে প্রচণ্ড সামাজিক অস্বস্তি, মানসিক চাপ এবং তীব্র ভীতি তৈরি করে। অভিনেতা বলেন, ‘শুধু অ্যাওয়ার্ড শো নয়, আমি এখন থেকে আট জনের বেশি মানুষের কোনো জমায়েতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গত জানুয়ারিতে গোল্ডেন গ্লোবসে অংশ নেওয়ার পর এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন শন পেন। এর পেছনে বর্তমানের সেলফি সংস্কৃতিকে দায়ী করেছেন তিনি। অভিনেতা জানান, গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে শত শত মানুষ যেভাবে সেলফি তোলার জন্য তাঁর ওপর হুমড়ি খেয়ে পড়েছিল, সেই অভিজ্ঞতা ছিল অত্যন্ত অস্বস্তিকর।
সেলফি প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে শন পেন বলেন, ‘কখনোই কারও সঙ্গে সেলফি তোলা উচিত নয়। এটা সবার জন্যই ক্ষতিকর।’ তাঁর মতে, সেলফি মানুষের ভেতরের আসল মানবিক অনুভূতি ও পারস্পরিক যোগাযোগের আন্তরিকতাকে শুষে নেয়। এই কৃত্রিম সেলফি সংস্কৃতির চেয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা এবং মানবিক যোগাযোগ স্থাপন করা অনেক বেশি ইতিবাচক বলে মনে করেন এই অস্কারজয়ী অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গান গেয়ে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন তিনি। এবার একক কনসার্টে গান শোনাবেন অপূর্ব।
১৮ মিনিট আগে
সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অ
৩৭ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।
১ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর ভক্তদের জন্য চমক নিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজের চতুর্থ একক স্টুডিও অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামটির কভার ও ট্র্যাকলিস্ট। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সুবাহ আয়ে না’।
১ ঘণ্টা আগে