২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ প্রথম পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে দেখা দেন টম হল্যান্ড। এ চরিত্রে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ ছিল তাঁর উপস্থিতি। একক নায়ক হিসেবে করেছেন স্পাইডার-ম্যানের তিনটি সিনেমা—‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’। সবই তুমুল আলোচিত ও ব্যবসাসফল।
২০২১ সালে নো ওয়ে হোম মুক্তির পাঁচ বছর পর আবার ফিরছে পিটার পার্কার। এ চরিত্রে আবারও ফিরেছেন টম হল্যান্ড। গতকাল সনি পিকচার্স প্রকাশ করেছে ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার চূড়ান্ত ট্রেলার। অ্যাকশনে ভরপুর এ ট্রেলারে দেখা গেছে হাল্কের সঙ্গে স্পাইডার-ম্যানের জমজমাট লড়াইয়ের দৃশ্য।
এর আগে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমায় স্পাইডার-ম্যান ও হাল্ককে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছিল। তবে এবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তারা। ব্র্যান্ড নিউ ডের ট্রেলারে জনপ্রিয় এই দুই চরিত্রের অন-স্ক্রিন দ্বন্দ্ব সিনেমাটি নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। কিছু কিছু দেশে সিনেমাটি দেখা যাবে তার এক দিন আগেই। বাংলাদেশও আছে সেই তালিকায়। ৩০ জুলাই থেকে স্টার সিনেপ্লেক্সে দেশের দর্শক উপভোগ করতে পারবেন পিটার পার্কারের এই নতুন মিশন।
টম হল্যান্ড বলেন, ‘আমরা এর আগে পিটারকে হাইস্কুলের গণ্ডিতে দেখেছি। এবার সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। এবার সে সম্পূর্ণ একা, তার কোনো বন্ধু নেই, কোনো আস্থার জায়গা নেই।’ তিনি জানান, এবার পিটারের ক্ষমতাগুলো খুব অদ্ভুত এবং অপ্রত্যাশিতভাবে বদলাতে শুরু করবে।
ব্র্যান্ড নিউ ডের লগলাইন অনুযায়ী, পুরো বিশ্ব পিটারের অস্তিত্ব ভুলে যাওয়ার পর সে এখন সম্পূর্ণ একা। নিজেকে পুরোপুরি শহর রক্ষার কাজে সঁপে দিয়েছে স্পাইডার-ম্যান। তবে এই কাজের মানসিক ও শারীরিক চাপ তার মধ্যে এক অদ্ভুত রূপান্তর এনে দেয়, যা তার অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয়। এরই মাঝে নতুন এক অপরাধী চক্রের মোকাবিলা করতে গিয়ে সে জীবনের সবচেয়ে শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়।
এতে টম হল্যান্ডের বিপরীতে আবারও দেখা যাবে জেন্ডায়াকে। এ ছাড়াও আছেন জ্যাকব ব্যাটালন, মার্ক রাফালো, জন বার্নথাল, মাইকেল মান্ডো, স্যাডি সিঙ্ক প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স, প্রযোজনায় আছেন অ্যামি প্যাসকেল ও কেভিন ফেইজ।
স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে সনি পিকচার্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান টম রথম্যান বলেন, ‘আমাদের তৈরি যেকোনো সিনেমার মতোই এটি অনেক বড় স্কেলের কাজ, তবু মনে হবে যেন এমন কিছু আমরা আগে কখনো বানাইনি। এতে টম হল্যান্ড রয়েছেন, আমি নিজে সিনেমাটি দেখেছি বলেই নিশ্চিত করে বলতে পারি, এটি তাঁর ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১০ ঘণ্টা আগে