
অবশেষে গৃহনির্যাতন মামলায় সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে পৌঁছেছেন অ্যাম্বার হার্ড। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
অ্যাম্বার হার্ড ইনস্টাগ্রামে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে নিষ্পত্তির শর্তাবলি উল্লেখ করেননি। ভার্জিনিয়া আদালতের জুরি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার পরেই নিষ্পত্তির ঘোষণা দিলেন অ্যাম্বার হার্ড।
অ্যাম্বার হার্ড বলেছেন, জুরি জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি। মামলাটি নিষ্পত্তি করছেন কারণ আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মানসিকতা আর তাঁর নেই।
অ্যাম্বার হার্ড বলেন, ‘আমি আমেরিকান আইনি ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার সাক্ষ্যগুলো বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার খাদ্য হিসেবে কাজ করেছে।’
‘এখন আমি এমন কিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পেয়েছি যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি।’ যোগ করেন হার্ড।
মানহানির মামলায় ভার্জিনিয়া আদালতের জুরি ডেপ এবং হার্ড উভয়কে দায়ী বলে মনে করেন। তবে গৃহনির্যাতনের অভিযোগ নিয়ে ছয় সপ্তাহের যে টানটান উত্তেজনার বিচার শুনানি চলে তাতে শেষ পর্যন্ত জনি ডেপের পক্ষেই জুরির সমর্থন চলে যায়।
জুরি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপরীতে অ্যাম্বার হার্ড তাঁর ‘যৌন সহিংসতার’ অভিজ্ঞতার ওপর ২০১৮ সালে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন সেটি মানহানিকর ছিল বলে রায় দিয়েছে জুরি।
এ ঘটনায় অ্যাম্বার হার্ড পাল্টা মামলা করলে আদালত তাঁকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মাল্টি মিলিয়ন ডলারের মানহানি মামলাটি সোশ্যাল মিডিয়ায় ছিল হট কেকের মতো। লাখ লাখ মানুষ এই মামলার শুনানির লাইভ স্ট্রিম দেখেছে। হলিউড তারকাদের অন্দরের খবর জানার এর চেয়ে ভালো সুযোগ সম্ভবত সাধারণ মানুষের সামনে আর আসেনি!

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৫ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৫ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৮ ঘণ্টা আগে