
স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করায় মেজাজ ধরে রাখতে পারেননি উইল স্মিথ। উপস্থাপক কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে প্রতিশোধ নেন। গত বছর ৯৪ তম অস্কার আসরে এমন ঘটনায় দর্শকসারির সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। এ নিয়ে পরে কম জল ঘোলা হয়নি! উইল স্মিথও দুঃখ প্রকাশ করেছেন। অবশ্য তাতে রেহাই পাননি; ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ হোন।
এতদিন পর সেই জাডাই বলছেন, সেই অস্বস্তিকর ঘটনাই নাকি তাঁর বিবাহ বিচ্ছেদ ঠেকিয়ে দিয়েছে। ওই ঘটনার আগে থেকেই তাঁরা আলাদা থাকছিলেন। ওই ঘটনা না ঘটলে হয়তো এতদিনে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যেত!
সম্প্রতি জাডা সংবাদমাধ্যমে বলেন, প্রথমে ঘটনাটা তাঁর বিশ্বাসই হয়নি। মনে হয়েছিল, এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারেন এটা অতিরঞ্জিত নয়।
তিনি জানান, সাত বছর ধরে আলাদা থাকছেন স্মিথ দম্পতি। সে হিসাবে গত বছরের চড় কাণ্ডের অনেক আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। জাডার কথায়, ‘আমাদের বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না।’
এবার চড় কাণ্ড ও নিজেদের বিচ্ছেদ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে কথা বলেছেন জাডা। জাডা জানিয়েছেন, সে বছর অস্কারে তাঁর উপস্থিত থাকার ইচ্ছে ছিল না। কিন্তু তিনি ভাগ্যবান, ‘পবিত্র চড়’ নিজ চোখে দেখতে পেরেছিলেন। তাঁর কথায়, ‘ক্রিস রককে দেওয়া এই চড় আমাদের বিবাহ বিচ্ছেদ ঠেকিয়েছে!’
অভিনেত্রী ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, অস্কার মঞ্চে ক্রিস রককে দেওয়া উইল স্মিথের চড় তাঁকে বুঝতে সাহায্য করেছিল যে, তাঁরা বাকি জীবন একসঙ্গেই থাকবেন।
জাডা বলেন, ‘কয়েক বছর ধরে আমি যখন উইল স্মিথকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছিলাম, ঠিক তখনই এই চড় আমাকে উপলব্ধি করতে সাহায্য করে, ওকে কখনো আমি ছেড়ে যাব না। এটা না ঘটলে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াত কে জানে!’

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে